ভয়েজ অব বাংলাদেশের সঞ্চালনায় তাহসান

কয়েক বছর আগেই অভিনয় ছেড়েছেন তাহসান খান। গত বছর ঘোষণা দিয়ে ছেড়েছেন গান। আগে থেকে চুক্তিবদ্ধ হওয়া গান আর কনসার্টে পাওয়া গেলেও নতুন কোনো গান বা নাটকের খবরে পাওয়া যায়নি তাহসানের নাম। তবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজিত ‘ফ্যামিলি ফিউড’ নামের একটি অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন তাহসান। আরও এক অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে মঞ্চে আসছেন তিনি। ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালনা করবেন তিনি। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।
ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) ১৯৫৬ সাল থেকে প্রতিবছর আয়োজন করছে বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট। গত ১৬ মে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার ৭০তম আসর। এবারের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বুলগেরিয়া। বুলগেরিয়ার পপতারকা দারা ৫১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান লাভ করেন। ৩৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ইসরায়েল (শিল্পী নোয়াম বেটান) এবং ২৯৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় রোমানিয়া (শিল্পী আলেকজান্দ্রা কাপিটানেস্কু)।
নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের বিজয়ী দেশ হিসেবে বুলগেরিয়া আগামী ২০২৭ সালের ৭১তম ইউরোভিশন সং কনটেস্ট আয়োজন করবে। আগামী বছর মূল প্রতিযোগিতায় নতুন দেশ হিসেবে প্রথমবারের মতো অফিশিয়ালি অংশ নেবে কানাডা। এ ছাড়া, ইউরোপের বাইরে এবারই প্রথম থাইল্যান্ডের ব্যাংককে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র উদ্বোধনী আসর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রথমবারের মতো অফিশিয়ালি ইউরোভিশন সং কনটেস্টে অংশ নিতে যাচ্ছে। সেই লক্ষ্যেই বাংলাদেশে আয়োজন করা হয়েছে ভয়েজ অব বাংলাদেশ প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার বিজয়ী বাংলাদেশের পক্ষে অংশ নেবেন আন্তর্জাতিক এই ফ্র্যাঞ্চাইজির নতুন আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ। প্রথম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ব্যাংককে আগামী ১৪ নভেম্বর। এশিয়ান সংস্করণে অংশ নিচ্ছে মোট ১০টি দেশ। বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। এই আসরের বিজয়ীরা সুযোগ পাবেন ইউরোভিশন সং কনটেস্টের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার।
ব্যাংককে ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার মূল মঞ্চে বাংলাদেশের হয়ে কে প্রতিযোগিতায় লড়বেন তা নির্ধারণ করতে ভয়েজ অব বাংলাদেশ নামের ন্যাশনাল সিলেকশন শোর আয়োজন করছে বঙ্গ। গত মে থেকে জুন মাস পর্যন্ত শিল্পীদের আবেদনের ভিত্তিতে প্রাথমিক বাছাই শেষে সেরা ১২ জন প্রতিযোগী নিয়ে চলছে বিশেষ গ্রুমিং সেশন। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে আগামীকাল ২২ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা জানাবে বঙ্গ, সেই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে অনুষ্ঠানের সঞ্চালক ও বিচারকদের। পুরো প্রতিযোগিতা নিয়ে সাজানো অনুষ্ঠানগুলো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভির পর্দায়।

নতুন নাট্যদল ‘থিয়েট্রিক্যাল কোম্পানি’ তাদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার অমর পালা ‘মলুয়া’। ২৩ ও ২৪ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে
অবশেষে কাটল সব অনিশ্চয়তা ও জটিলতা। শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের বাধা পেরিয়ে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।
৮ ঘণ্টা আগে
হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক ঘটেছে বক্স অফিসে। ১৭ জুলাই মুক্তির পর রোববার পর্যন্ত প্রথম তিন দিন বা প্রথম উইকএন্ডের টিকিট বিক্রির রেকর্ড সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
৮ ঘণ্টা আগে
পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। উদ্বোধনের ৩ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটি ২৬৪ দশমিক ১ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২২৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে ১২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার।
১ দিন আগে