একজন বাবা কণ্ঠে সমস্ত দরদ ঢেলে তাঁর মেয়েকে ডাকছেন- ‘তুলতুলে গাল, নরম দুহাত, আমার ছোট্ট পরী, তোকে ছাড়া যায় না থাকা, বল না রে কি করি।’ এ কথাগুলো আরো করুণ হয়ে, আরো আবেদন নিয়ে ধরা দিয়েছে কুমার বিশ্বজিতের কণ্ঠে। কয়েকদিন আগে ‘আমার ছোট্ট পরী’ নামে কুমার বিশ্বজিতের গানটি প্রকাশ পেয়েছে।
গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘গত বাবা দিবসের জন্য গানটি করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ঠিক সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। একজন বাবার স্বপ্ন পূরণ এই গান। কৃতজ্ঞতা বরাবরের মতোই কুমার বিশ্বজিৎ দাদার প্রতি। যিনি সব সময় আমার মাথার ওপর ছায়া হয়ে আছেন।’
গত ১১ সেপ্টেম্বর ব্রিটেনে একটি প্রকাশনা উৎসবের মাধ্যমে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিও বানিয়েছেন জি এইচ রাসেল। গানটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।

জন কবির, মূলত গানের মানুষ। ব্ল্যাক ব্যান্ডের ভোকাল হিসেবে পরিচিতি পান তিনি। এরপর অভিনেতা হিসেবেও পাওয়া গেছে তাঁকে। তবে সেখানেও নিয়মিত হননি জন কবির। ২০২০ সালে করোনার সময় তিনি শুরু করেন সঞ্চালনা। তাঁর সঞ্চালিত পডকাস্ট আসে আলোচনার কেন্দ্রে।
৪২ মিনিট আগে
গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ বানিয়েছিলেন মেহেদী হাসান হৃদয়। এই রোজার ঈদ উপলক্ষে সিয়াম আহমেদকে নিয়ে তিনি পরিচালনা করেছেন ‘রাক্ষস’ নামের সিনেমা। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাক্ষস টিম।
১ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সমালোচিত হচ্ছেন যাহের আলভী। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাঁর নামে মামলাও হয়েছে। তবে ভিডিও বার্তা ও ফেসবুক পোস্টে স্ত্রী ইকরাকে নিয়ে আবেগঘন কথা বলেছেন অভিনেতা।
১ ঘণ্টা আগে
‘মুঘল-এ-আজম’, ‘নীলকমল’, ‘মহল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ কিংবা ‘হাওড়া ব্রিজ’—হিন্দি সিনেমার স্বর্ণযুগের এমন অসংখ্য স্মরণীয় সিনেমার সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার নাম।
১ ঘণ্টা আগে