লম্বা লাইনটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে এঁকেবেঁকে চলে গেছে অনেক দূর। আজ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে এখানে কবীর সুমনের গান গাওয়ার কথা। টিকিট তো বিক্রি হয়ে গেছে অনেক আগেই। ৩টা ৪৫ মিনিটে গেট খুলে দেওয়া হয়। তার বেশ আগে থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসতে শুরু করেন সুমনভক্তরা।
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন ঢাকায় এসেছেন গত বৃহস্পতিবার। ১৫,১৮ ও ২১ অক্টোবর তিনটি আলাদা অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। আজ প্রথম দিন সুমন গাইবেন আধুনিক বাংলা গান। দ্বিতীয় অনুষ্ঠানে করবেন আধুনিক বাংলা খেয়াল। ২১ অক্টোবর আধুনিক গানের আরেকটি অনুষ্ঠান করে এবারের ঢাকা সফর শেষ করবেন সুমন।
এর আগেও কয়েকবার ঢাকায় এসেছেন সুমন। তবে এবারের ঢাকা সফরের বিশেষ উপলক্ষ আছে। তাঁর প্রথম আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘তোমাকে চাই’–এর ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষেই ঢাকায় এসেছেন তিনি, গান শোনাতে। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘তোমাকে চাই’–এর ৩০ বছর উদ্যাপন সুমনের গান ও বাংলা খেয়াল’।
বিকেল সাড়ে ৪টা থেকে সুমনের অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও এখনো গেটের বাইরে দীর্ঘ লাইন। অনুষ্ঠান শুরু হতে সাড়ে ৫টা পেরিয়ে যাবে বলে ধারণা দিচ্ছেন আয়োজকেরা।

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
৩ ঘণ্টা আগে
গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
৩ ঘণ্টা আগে