
বাংলা গানের জগতে সাবিনা ইয়াসমীন একজন জীবন্ত কিংবদন্তি। তাঁকে আমরা গানের কোকিল নামেই চিনি। এ দেশের কয়েক প্রজন্ম তাঁর গানের সুরে বেড়ে উঠেছে। চলচ্চিত্রের পাশাপাশি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদি, লোকসংগীত, আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার, নানা আঙ্গিকের সুরে গান গেয়ে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।
শুধু গান গেয়ে পরিচয়
এই কিংবদন্তির ব্যক্তিজীবন ও সংগীতজীবন নিয়ে তৈরি হয়েছে ডকুফিল্ম ‘জুঁই ফুল: সাবিনা ইয়াসমীন’। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, গবেষণা ও পরিচালনায় উঠে এসেছে শিল্পীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিল্পী হয়ে ওঠার নানা দিক। শিল্পীর সমগ্র জীবনযাত্রাকে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। যেখানে শিল্পীর সঙ্গে শিল্প, ইতিহাস ও ব্যক্তিগত জীবনের নানা দিক মিলেমিশে তৈরি হয়েছে এক কাব্যিক চলচ্চিত্রিক উপস্থাপনা। উঠে এসেছে সাবিনা ইয়াসমীনের শিল্পযাত্রা, জীবনসংগ্রাম, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং দেশের প্রতি গভীর মমত্ববোধের বিষয়গুলো।
মাটি ও মানুষ থেকে শিল্প-সংস্কৃতির শাইখ সিরাজ
শাইখ সিরাজকে অনেকে কৃষি সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে চেনেন। তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ বাংলাদেশের গণমাধ্যমে এক বিপ্লব ঘটিয়েছে। কৃষকের জীবন, সংগ্রাম ও বিজ্ঞানভিত্তিক কৃষিকে টেলিভিশনের পর্দায় তুলে ধরে তিনি কৃষিকে জাতীয় জীবনের অপরিহার্য বিষয় হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
শাইখ সিরাজ নিজেকে শুধু কৃষিতে সীমাবদ্ধ না রেখে শিল্প-সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে বানিয়েছেন ‘রাজাধিরাজ রাজ্জাক’। এবার সাবিনা ইয়াসমীনের জীবন, কর্ম ও অর্জন নিয়ে তৈরি করলেন জুঁই ফুল: সাবিনা ইয়াসমীন।
শাইখ সিরাজের নির্মাণে আছে নৈপুণ্য আর বিষয়বস্তুর বিশালতা। এই ডকুফিল্মটি ইতিহাসের অংশ হয়ে আগামী প্রজন্মকে তাঁর গৌরবময় অতীত জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানেই শাইখ সিরাজের মুনশিয়ানা এবং জাতিকে নিবেদনের জায়গা।
ডকুফিল্মটি কেবল শিল্পীর প্রামাণ্য জীবন নয়, শিল্পীর সমগ্র জীবনের কালিক আখ্যান। শাইখ সিরাজের দক্ষতা হলো বিষয়বস্তুর সঙ্গে মানবীয় আবেগের মিলন ঘটানো। এখানেও তিনি সাবিনা ইয়াসমীনের গান, সাক্ষাৎকার ও স্মৃতিকে এমনভাবে গেঁথেছেন, যাতে দর্শকের মন আবেগে আপ্লুত হবে এবং শিল্পীর যাপিত জীবনকে উপলব্ধি করতে করতে সময়টা যে কখন পেরিয়ে যাবে, বোঝাই যাবে না। জুঁই ফুল: সাবিনা ইয়াসমীন কেবল একটি ডকুফিল্ম নয়; এটি জাতির পক্ষ থেকে সাবিনা ইয়াসমীনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বিনীত নিবেদন।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে