‘মেলোডি কিং’ হিসেবে পরিচিতি কুমার শানু। বলিউডের বহু হিট গানের গায়ক। হিন্দি ছাড়াও গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। কেদারনাথ ভট্টাচার্য নাম বদলে হয়েছিলেন কুমার শানু। সালটা ১৯৮৭। তারও আগে ১৯৮৫ সালে শিল্পী প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। এত বছর পর কুমার শানু আবারও বাংলাদেশে গান প্রকাশ করছেন।
বাংলাদেশে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। গানটি গাওয়ার কথা ছিল অ্যান্ড্রু কিশোরের। বিশেষ কারণে তাঁকে পাওয়া যায়নি। তখন শিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিচালক আলম খানকে শানুর কথা বলেন। শানুর গাওয়া গানটি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়।
বাংলাদেশের প্রতি তাই আলাদা ভালোবাসা কুমার শানুর। কিন্তু ব্যস্ততার কারণেই পরে আর বাংলাদেশের সিনেমায় খুব একটা গান গাইতে পারেননি। শেষ গেয়েছিলেন ২০১৬ সালে, ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার গানটি এখন মন জয় করেছে সবার। কোভিডসহ নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয়েছে।
বাংলাদেশের জন্য আবারও গাইলেন কুমার শানু। তবে সিনেমার গান নয়। এ বার তাঁর গাওয়া একটি গানের ভিডিও অ্যালবাম তৈরি হচ্ছে। তাতে শানু গেয়েছেন ‘চলো আরো এক বার’। গানের কথা ও সুর পল্লব গৌতমের। এম এইচ রিজভির পরিচালনায় গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভি। কুমার শানুও থাকবেন এই গানের ভিডিওতে। সঙ্গে আছেন শিল্পী স্বয়ং। কোরিওগ্রাফির দায়িত্বে শুভাশীষ। বাংলাদেশের ভিডিও গানটির শুটিং হয়েছে ভারতের মানালিতে।
রিজভী বলেন, ‘শানু দাদা আমার প্রিয় শিল্পী। চেষ্টা করেছি দাদার গলার জাদুকে ভিডিওতে প্রকাশ করার।’ অনুপম মিউজিক থেকে ভিডিও অ্যালবামটি প্রকাশিত হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
২২ মিনিট আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
২২ মিনিট আগে
মঞ্চ দিয়ে অভিনয়জীবন শুরু বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। নাট্যমঞ্চই তাঁর শিকড়—এমন কথা প্রায়ই বলে থাকেন অভিনেতা। তবে ভিজ্যুয়াল মিডিয়ার ব্যস্ততার কারণে মঞ্চে উঠতে পারেননি দুই যুগের বেশি সময়। অবশেষে দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন।
১ ঘণ্টা আগে
গত এপ্রিলে মঞ্চে আসে স্পর্ধা: একাডেমি অব পারফর্মিং আর্টসের নতুন প্রযোজনা ‘গোলমাথা আর চোখামাথা’। আবারও মঞ্চে আসছে নাটকটি। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ থেকে ২৫ জুলাই তিন দিনে নাটকটির পাঁচটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৪ জুলাই বিকেল...
২ ঘণ্টা আগে