
ফ্রান্সপ্রবাসী বাংলাদেশের শিল্পী ইকন বাবুর কথা ও সুরে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘মনের পাড়ায়’ শিরোনামের গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইকন। সংগীত আয়োজন করেছেন আসামের পলাশ। গানের ভিডিও নির্দেশনায় দিয়েছেন বাংলাদেশের গায়ক ও সুরকার পিজিত। শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কলকাতা ও প্যারিস শহরে। সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে ইকন বাবু অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে।

এবারই প্রথম কোনো গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন পিজিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুভমিতাদি আমার অনেক পছন্দের একজন শিল্পী। নচিদার (নচিকেতা) সঙ্গে কাজ করার সুবাদে দিদির সঙ্গে দেখা ও পরিচয়। সংগীত নিয়ে তাঁর সাধনা বরাবরই আমাকে মুগ্ধ করে। তাই যখন গানটির ভিডিও নির্দেশনার প্রস্তাব আসে, সানন্দে রাজি হয়ে যাই।’
পিজিত জানিয়েছেন, গানটির ভিডিওতে মডেল হয়েছেন সাজ্জাত, সেতু ও মিতুল। কোরিওগ্রাফি করেছেন সারোয়ার সাকিল, ক্যামেরায় ছিলেন সেউল বাবু এবং কলকাতার অংশের দৃশ্য ধারণ করেছেন উপল।
প্রবাসী শিল্পী ইকন বাবু বলেন, ‘এই গানটি আমার একটা স্বপ্ন। ভয়েস রেকর্ডিংয়ের পর অনেক দিন আটকে ছিল গানটি, কাকে দিয়ে ভিডিওটি বানাব সিদ্ধান্ত নিতে পারছিলাম না। শুভমিতাদির সঙ্গে যোগাযোগ করে সমস্ত দায়িত্ব নিলেন পিজিতদা। সব মিলিয়ে দারুণ একটি গান হয়েছে।’
শুভমিতা বলেন, ‘গানটি দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে। সবার অনেক দিনের চেষ্টায় শেষ অবধি একটি ভালো গান হয়েছে বলে আমি বিশ্বাস করি। গানটি সামরিক বাহিনীর সদস্যদের উৎসর্গ করার বিষয়টিও আমার ভালো লেগেছে। আশা রাখছি আমার বাকি সব গানের মতোই এই গান সবার পছন্দ হবে।’

ঢাকাই সিনেমাকে এখন বলা হয় ঈদকেন্দ্রিক সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর প্রেক্ষাগৃহ খালি থাকলেও ঈদের সময় দেখা যায় দর্শকের ভিড়। কমপক্ষে এক মাস সিনেমা হলগুলো জমিয়ে ব্যবসা করে। মাঝেমধ্যে সময়টা মাস পেরিয়ে আরও দীর্ঘ হয়েছে। সিনেপ্লেক্সে সিনেমা দেখতে কাটতে হয়েছে অগ্রিম টিকিট...
১ ঘণ্টা আগে
উলভারিন, পি টি বারনাম, ভ্যান হেলসিং, জঁ ভালজঁ এবং রবিন হুডের পর এবার হিউ জ্যাকম্যানের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি কালজয়ী চরিত্র। বিশ্বখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক রবার্ট লুইস স্টিভেনসনের ক্ল্যাসিক উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’-এর নতুন রূপান্তরে কুখ্যাত জলদস্যু লং জন সিলভারের চরিত্রে অভিনয়...
৩ ঘণ্টা আগে
থিয়েটার কাঁধে বয়ে বেড়ানো একজন শিল্পীর জীবন এবং তাঁর নাটকের পথ চলার গল্পে নিয়ামুল মুক্তা বানিয়েছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘পথ’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাট্যকার, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন নিয়ামুল মুক্তা।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের একাধিক নাট্যদল মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক। সেখান থেকে নির্বাচিত নাটক নিয়ে ৮ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। ‘নতুন নাটকের উৎসব’ শিরোনামের এই উৎসব শুরু হবে ১২ জুন, শেষ হবে ১৯ জুন।
৩ ঘণ্টা আগে