প্রথমবারের মতো যুক্তরাজের কোনো কনসার্টে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন তিনি। গতকাল রাতে ঐশী এক্সপ্রেস টিম নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ঐশী জানান, ২৭ মে লন্ডনে এবং ২ জুন বার্মিংহামে ফোক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। শো শেষে আগামী ৪ জুন দেশে ফিরবেন।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘যুক্তরাজ্যে আমার গানের অনেক ভক্ত রয়েছেন। আরও আগেই সেখানে গাইতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাটে-বলে হয়নি। এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। শোটা যেহেতু ফোক গানের; তাই ফোক গান, লোকগান গাওয়ার পাশাপাশি নিজের কিছু গান গাইব। সেখানে যেহেতু অনেক সিলেটি ভাইবোন রয়েছেন; তাঁদের অনুরোধেও গাইব কিছু গান। দেশে ফিরে ঈদের অনুষ্ঠানে অংশ নেব। আশা করছি সবার মন জয় করতে পারব।’
দেশে ফিরে ঈদের পর আগামী ৯ জুন টাঙ্গাইলের মধুপুরের মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ঐশী।
সম্প্রতি সৌদি আরবের জেদ্দাতে ‘ইয়োর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন ঐশী। তিনি বলেন, ‘সৌদি আরবের জেদ্দার অনুষ্ঠানটি আমার জীবনের বড় অর্জন। এই আয়োজনে বিভিন্ন দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে সেখানে নিমন্ত্রণ পাওয়া এবং গানে গানে দর্শকদের আনন্দ দিতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’
উল্লেখ্য, দেশের বাইরে গান গাইতে ঐশী প্রথম কাতারে যান। এরপর অস্ট্রেলিয়া, ওমান, সৌদি আরব ও ভারতে গিয়েছেন গান গাইতে।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে