দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় আসছেন কবীর সুমন। ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামের আয়োজনে গান গাইবেন তিনি। এর মধ্যে ১৫ ও ২১ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা গান। আর ১৮ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা খেয়াল। এ উপলক্ষে গতকাল রাজধানীর পাঠক সমাবেশে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান পিপহোল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কবীর সুমন ঢাকায় পা রাখবেন ১৪ অক্টোবর। থাকবেন এক সপ্তাহ। গতকালের সংবাদ সম্মেলনে কবীর সুমন নিজে উপস্থিত থাকতে না পারলেও সংবাদমাধ্যমের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠান। সেখানে সুমন বলেন, ‘১৩ বছর পর ঢাকায় গাইতে আসছি। সর্বশেষ এসেছিলাম ২০০৯ সালে। আমি বেশ চিন্তায় ছিলাম, লোকজন এখনো আমার গান শুনতে আসবেন কি না। তবে বাংলাদেশের শ্রোতাদের রেসপন্স দেখে আমি অভিভূত।’
অনুষ্ঠানের অন্যতম আয়োজক আরিফ বিল্লাহ বলেন, এ আয়োজনের টিকিট ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে তিনটি শোর টিকিটই শেষ হয়ে গেছে। শুধু মধ্যবয়সী কিংবা প্রবীণ নয়, কবীর সুমনের গান শুনতে হুড়োহুড়ি পড়ে গেছে তরুণ প্রজন্মের মধ্যেও। তরুণদের এ আগ্রহ অবাক করেছে কবীর সুমনকে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে