২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম মিউজিক ভিডিও।
গত মে মাসে বুবলীর সঙ্গে কাজের ইঙ্গিত দিয়েছিলেন তানিম রহমান অংশু। ১৯ মে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে অংশু লেখেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’ তবে কী কাজ হচ্ছে সেটা জানাননি তিনি। প্রায় দুই মাস পর জানা গেল তাঁদের কাজের খবর।
‘ময়না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে অংশুর নির্দেশনায় কাজ করেছেন বুবলী। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কোনাল। এর আগে বেশ কয়েকটি সিনেমায় বুবলীর ঠোঁটে শোনা গেছে কোনালের গান। এমনকি যে গানের জন্য কোনাল সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন, সেটিতেও পর্দায় ঠোঁট মিলিয়েছেন বুবলী।
জানা গেছে, ইতিমধ্যে শেষ হয়েছে ময়না গানের ভিডিওর শুটিং। গানচিল মিউজিকের ব্যানারে শিগগিরই এটি প্রকাশ পাবে। গানের বিষয়টি নিশ্চিত করলেও এখনই গানটি নিয়ে বিস্তারিত জানাতে চায় না গানচিল কর্তৃপক্ষ। নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করলে তাঁর কাছ থেকেও পাওয়া গেল একই সুর। জানালেন দুদিন পরেই এ নিয়ে জানাবেন বিস্তারিত।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত দুটি সিনেমা। একটি জাহিদ জুয়েলের ‘পিনিক’, আরেকটি হলো রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। দুটি সিনেমাই গত কোরবানির ঈদে মুক্তির কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতারা। আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সিনেমা দুটি মুক্তির পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নির্মাতারা।
বুবলী এখন ব্যস্ত রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমা নিয়ে। এতে তাঁর সঙ্গে আছেন আব্দুন নূর সজল। এ ছাড়া শেষ করেছেন টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর কাজ। রাশেদ রাহা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস, রজতাভ দত্ত প্রমুখ।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
৮ মিনিট আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
২৩ মিনিট আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
৩৪ মিনিট আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে