আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এপিটি মিডিয়ার ব্যানারে আসছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান। ‘বাজে ঢোল’ শিরোনামের গানটি লিখেছেন রফিক মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানের রেকর্ডিং। রেকর্ডিং শেষে কণ্ঠশিল্পী ইবনাত সালমা বলেন, ‘দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর সুরের উৎসব। বাজে ঢোল গানটির কথা ও সুর একেবারে অন্য রকম হয়েছে। আকাশ সেনের সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। আশা করি শ্রোতাদের গানটি খুব ভালো লাগবে।’
আকাশ সেন বলেন, ‘পূজার আমেজে শ্রোতারা যেমন গান শুনতে ভালোবাসেন, বাজে ঢোল ঠিক তেমন জমজমাট একটি গান। এন ফরহাদ ভাই দারুণ সংগীত পরিচালনা করেছেন। আশা করছি আমাদের দুজনের গানটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’
শিগগির এপিটি মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পাবে এই গানের মিউজিক ভিডিও।

অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
৪০ মিনিট আগে
খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।
১ ঘণ্টা আগে
সিনেমা বানানোর চেয়ে মুক্তির সময় বেশি ভোগান্তিতে পড়েন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এ নিয়ে প্রায় সময় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। এবার স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্
১ ঘণ্টা আগে
অন্যান্য অঙ্গনের মতো চলচ্চিত্রেও বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব। এআইয়ের সাহায্যে তৈরি হয়ে যাচ্ছে পুরো সিনেমা। এআইয়ের প্রভাবে সিনেমার ভবিষ্যৎ নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা, তখন মানুষের সৃষ্টিশীলতায়ই আস্থা রাখছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। তিনি মনে করেন, মানুষ সব সময় রিয়েল এবং রিয়েলিটি...
১ ঘণ্টা আগে