শিল্পী আসিফ আকবরের নতুন গান মুক্তি পেল। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ‘তুমি ছাড়া আমি একা’ শিরোনামে গানটি রিলিজ করা হয়। গানটির কথা ও সুর ইথুন বাবুর। এ গানে আসিফের সহশিল্পী শাহরিয়া লিপি। নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গানটির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
গানটির গীতিকার ও সুরকার ইথুন বাবু বলেন, ‘আসিফ বাংলা গানের জগতে একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধি অথচ তাঁর সঙ্গে আমার খুব বেশি কাজ করা হয়নি। শাহরিয়া লিপিও একজন চমৎকার শিল্পী। আমার বিশ্বাস, তুমি ছাড়া আমি একা গানটিতে শ্রোতারা বিমোহিত হবেন।’
সহশিল্পী শাহরিয়া লিপির ভূয়সী প্রশংসা করে আসিফ আকবর বলেন, ‘শাহরিয়া লিপি একজন চমৎকার শিল্পী। তাঁর কণ্ঠের কারুকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তাঁর মতো শিল্পী এতোদিন গান থেকে দূরে ছিলেন, বিষয়টি আমি মেলাতে পারিনি। গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
নতুন কুঁড়ি বিজয়ী শিল্পী শাহরিয়া লিপি। এতো দিন পর হঠাৎ গানের জগতে আসার কারণ জানতে চাইলে শাহরিয়া লিপি বলেন, ‘আসিফের সঙ্গে ডুয়েট গাওয়ার স্বপ্ন আমার দীর্ঘ দিনের। সেটি ইথুন বাবু পূরণ করে দিয়েছেন। রোম্যান্টিক ও মেলোডি ধারার গানের প্রতি টান মানুষের চিরকালের। তুমি ছাড়া আমি একা গানটি তেমনই।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে