পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের পূর্বপুরুষের আদি নিবাস বাংলাদেশের ময়মনসিংহে। তাই বাংলাদেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ রয়েছে। আগেও অনেকবার এই দেশে এসেছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, বাংলাদেশে এলে শিকড়ের ঘ্রাণ পান তিনি। সম্প্রতি এই গুণী শিল্পী সপরিবারে বাংলাদেশে এসেছেন।
জানা গেছে, বাংলাদেশে আসার পর ঘনিষ্ঠ বন্ধু এবং সংগীতজগতের সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন শ্রীকান্ত। এরই মধ্যে তিনি ঘুরে এসেছেন ঢাকেশ্বরী মন্দির। পয়লা বৈশাখের উৎসবমুখর আবহে পরিবার নিয়ে সময় কাটানো, শহরের প্রাণচাঞ্চল্য উপভোগ করা—সব মিলিয়ে শ্রীকান্তের এবারের সফর যেন হয়ে উঠেছে বিশেষ।
বাংলাদেশ সফর নিয়ে শ্রীকান্ত বলেন, ‘২০০০ সাল থেকে আমি বাংলাদেশে আসছি। এই ২৬ বছরে আমি ঢাকাতে তো অনেকবার এসেছি, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গাতেও ঘুরেছি। তবে ঢাকেশ্বরী মন্দিরে আমি এই প্রথমবার এলাম। একদিকে পয়লা বৈশাখের আনন্দ, অন্যদিকে আমি সপরিবারে এখানটায় ঘুরতে এসেছি। উৎসবের মেজাজের ভেতরে ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখে খুব ভালো লেগেছে।’
ঢাকেশ্বরী মন্দিরের পাশাপাশি গত বুধবার সন্ধ্যায় শ্রীকান্ত গিয়েছিলেন ঢাকার প্রকাশনী সংস্থা বাতিঘরে। সেখানে বিভিন্ন লেখকের বই ঘেঁটে দেখেছেন। কথা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে।
পশ্চিমবঙ্গের পাশপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় শ্রীকান্ত আচার্য। বাংলাদেশি শ্রোতাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে শ্রীকান্ত বলেন, ‘আমি বিশ্বের নানা দেশে গান গেয়েছি। কিন্তু একটা বিষয় বলতে দ্বিধা নেই—বেশির ভাগ জায়গাতেই শ্রোতাদের বড় অংশ ছিলেন বাংলাদেশিরা। বিদেশের মঞ্চে তাঁরা যে আবেগ নিয়ে আমার গান শোনেন, সেটা আমাকে ভীষণভাবে স্পর্শ করে। আমি নিজেও একজন আবেগময় মানুষ, তাই এই সংযোগটা আমার কাছে খুবই মূল্যবান।’

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে।
৭ ঘণ্টা আগে
শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে অভিযোগের অন্ত ছিল না। সিনেমার প্রচার নিয়েও ছিল নানা প্রশ্ন। পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো। যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। তবে শাকিবের কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’-এর প্রচার শুরু হয়েছে বেশ আগে থেকে।
১৩ ঘণ্টা আগে
২০২৩ সালে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং শুরু করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি এর কাজ। এর মাঝেই নতুন সিনেমার ঘোষণা দিলেন দেবাশীষ বিশ্বাস। ‘দুজনে’ নামের এ সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত।
১৪ ঘণ্টা আগে
‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’-এর পর এবার শিশুতোষ সিনেমা নিয়ে আসছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। সিনেমার নাম ‘গুপ্তধনের খোঁজে’। এতে থাকবে রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা আর রোমাঞ্চকর অভিযান। প্রযোজনা করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম
১৫ ঘণ্টা আগে