
তরুণ মুন্সীর কণ্ঠে প্রকাশিত হলো লাকী আখান্দের সুর করা গান। গানের শিরোনাম ‘যার কাছে মন রেখে’। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। প্রায় তিন দশক আগে গানটি লিখেছিলেন গোলাম মোর্শেদ, সুর করেছিলেন লাকী আখান্দ্।
নব্বইয়ের দশকের শেষ দিকে গীতিকার গোলাম মোর্শেদের ধানমন্ডির অফিসে বসত সান্ধ্যকালীন আড্ডা। সেখানে প্রায় নিয়মিত অতিথি থাকতেন লাকী আখান্দ্। সেই আড্ডায় গানে গানে সন্ধ্যা পেরিয়ে নামত রাত। ওই সময়ে গোলাম মোর্শেদের লেখা প্রায় শতাধিক গানের সুর করেছিলেন লাকী আখান্দ্। তারই একটি, ‘যার কাছে মন রেখে’। গানটি লাকী আখান্দের নিজের গাওয়ার পরিকল্পনা ছিল।
২০১৭ সালে প্রয়াত হন লাকী আখান্দ্। এরপর তাঁর সুর বাঁচিয়ে রাখতে গানগুলো নিয়ে নতুন করে কাজ শুরু করেন গোলাম মোর্শেদ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তরুণ মুন্সী কণ্ঠে তুলে নিলেন লাকীর সুর করা গান। প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।
গানটি নিয়ে গোলাম মোর্শেদ বলেন, ‘আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। তিনি সুর করবেন ভেবেই অনেক গান লেখা হয়েছে আমার। যার কাছে মন রেখে গানটি পড়ার পর লাকী ভাই নিজের জন্যই সুর করেছিলেন। গানটি তাঁর নিজেরই গাওয়ার ইচ্ছে ছিল। একসময় মনে হলো, লাকী ভাইকে শ্রদ্ধা জানিয়ে গানগুলো প্রকাশ করা উচিত। আমার মনে হয়েছে, যার কাছে মন রেখে গানটি তরুণ মুন্সীর চেয়ে ভালো কেউ গাইতে পারবে না। আমার সেই বিশ্বাস তরুণ রেখেছে। অসাধারণ গেয়েছে সে।’
গানটির গায়ক তরুণ মুন্সী বলেন, ‘এ এক অন্য রকম অনুভূতি। লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি কখনো গাইব, তা স্বপ্নেও ভাবিনি। আমাকে গোলাম মোর্শেদ ভাই যখন গানটির কথা বললেন, আমি এক অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম। ছোটবেলা থেকে যাঁর গান শুনে বড় হয়েছি, যাঁকে অনুসরণ করেছি, তাঁরই গান গেয়েছি—এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আমি বর্তমান সময়কে মাথায় রেখে লাকী ভাইয়ের কম্পোজিশন ঠিক রেখে নিজের মতো করে গেয়েছি গানটি। শ্রোতারা গানটি শুনবেন, তাঁদের মতামত জানাবেন, সেই অপেক্ষায় রইলাম।’

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে।
৮ ঘণ্টা আগে
শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে অভিযোগের অন্ত ছিল না। সিনেমার প্রচার নিয়েও ছিল নানা প্রশ্ন। পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো। যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। তবে শাকিবের কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’-এর প্রচার শুরু হয়েছে বেশ আগে থেকে।
১৩ ঘণ্টা আগে
২০২৩ সালে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং শুরু করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি এর কাজ। এর মাঝেই নতুন সিনেমার ঘোষণা দিলেন দেবাশীষ বিশ্বাস। ‘দুজনে’ নামের এ সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত।
১৪ ঘণ্টা আগে
‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’-এর পর এবার শিশুতোষ সিনেমা নিয়ে আসছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। সিনেমার নাম ‘গুপ্তধনের খোঁজে’। এতে থাকবে রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা আর রোমাঞ্চকর অভিযান। প্রযোজনা করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম
১৫ ঘণ্টা আগে