Ajker Patrika

আবারও নচিকেতার সঙ্গে গাইলেন আসিফ আলতাফ

আবারও নচিকেতার সঙ্গে গাইলেন আসিফ আলতাফ

দুই বছর আগে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’ শিরোনামের একটি গান করেছিলেন ঢাকার আসিফ আলতাফ। প্রশংসিত হয়েছিল গানটি। আবারও নচিকেতার সঙ্গে নতুন গান নিয়ে আসছেন আসিফ আলতাফ। ‘লক্ষ্য একই’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর করেছেন আসিফ আলতাফ।

নতুন এই গানে সংগ্রাম, ব্যর্থতা ও স্বপ্নের কথা বলবেন নচিকেতা ও আসিফ। নচিকেতা চক্রবর্তী বলেন, ‘এবারের গানটা খুবই ইন্টারেস্টিং, আগের গানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। আমাদের ভাবনা চিন্তাটা মেলে বলেই আলতাফের লেখা ও সুর আমার পছন্দ হয়। আলতাফ বাংলাদেশে বসে যেভাবে ভাবে, কলকাতায় বসে আমিও প্রায় ওরকমই ভাবার চেষ্টা করি।’

আসিফ আলতাফ বলেন, ‘নচিকেতার সঙ্গে যায় এমন একটা গান হয়েছে এবার। আমিও এমন গানই লিখতে চাই, গাইতে চাই। ফলে আমাদের দুজনের পছন্দ মিলে গিয়েই গানটা তৈরি হয়েছে। গানটা লিখে তাকে দেখানোর পর তিনি জানান গানের কথা খুবই পছন্দ করলেন। এরপর কলকাতায় গিয়ে একসঙ্গে রেকর্ড করলাম।’

দুই শিল্পীকে নিয়ে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোয়েব আহমেদ। আসছে ঈদে ‘আসিফ আলতাফ অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত