
বিভিন্ন দেশে আছে ইসকনের রেস্তোরাঁ। ‘গোবিন্দ’ নামের এসব রেস্তোরাঁয় নিরামিষ খাবার পরিবেশন করা হয়। সেখানে পেঁয়াজ, রসুনও নিষিদ্ধ। লন্ডনের রাধা-কৃষ্ণ মন্দিরে অবস্থিত গোবিন্দ রেস্তোরাঁয় ঢুকে এক যুবক চিকেন ফ্রাই খেয়েছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন র্যাপার বাদশা।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক আফ্রিকান-ব্রিটিশ যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। সেখানকার কর্মচারীকে জিজ্ঞাসা করেন, ‘এটা কি ভেগান রেস্টুরেন্ট?’ কর্মচারী হ্যাঁ বলতেই তিনি আবার জিজ্ঞেস করেন, ‘তাহলে এখানে কোনো ধরনের মাংস পাওয়া যায় না?’ কর্মচারী আবার তাঁকে নিশ্চিত করেন, ‘মাংস, পেঁয়াজ, রসুন কিছুই না।’
এর পর যুবকটি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন অন্য কর্মচারীরা। কিন্তু তিনি কারও কথা শুনতে নারাজ। রেস্তোরাঁয় অন্য যাঁরা খাবার খাচ্ছিলেন, তাঁদের টেবিলের কাছে গিয়েও চিকেন অফার করেন। এভাবে কিছুক্ষণ চলার পর একপর্যায়ে যুবকটি রেস্তোরাঁ ত্যাগ করেন।
এ ঘটনায় অনেকের মতো ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় র্যাপার বাদশা। বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবেই দেখছেন তিনি। এক্সে ভিডিওটি শেয়ার করে বাদশা লিখেছেন, ‘এটা দেখলে চিকেনও হয়তো লজ্জিত হতো। আসলে যুবকটির মাংস খাওয়ার ইচ্ছা হয়নি, জুতাপেটা খাওয়ার ইচ্ছে হয়েছিল। ভিন্নমতের প্রতি সম্মান জানানোর মধ্যেই আসল শক্তির প্রকাশ পায়।’

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৭ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৮ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে