লুৎফর হাসানের গানে পাওয়া যায় মধ্যবিত্ত জীবনযাপন ও আবেগ-অনুভূতির কথা। নাগরিক প্রেম-বিরহ তিনি যেমন সরল ভাষায় তুলে আনেন গানে, একইসঙ্গে থাকে প্রকৃতির বর্ণনাও। বৃষ্টি নিয়ে আগেও কয়েকটি গান করেছেন লুৎফর। এই আষাঢ়ের শেষপ্রান্তে তিনি দিলেন আরেকটি বৃষ্টিস্নাত সুখবর।
‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান আসছেন বর্ষার নতুন গান নিয়ে। ‘যদি বৃষ্টি নামে’ শিরোনামের এ গানে তাঁর সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী আফরোজা রূপা। গানটির কথা ও সুর লুৎফর হাসানের। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘বৃষ্টির সন্ধ্যায় হাঁটতে হাঁটতে গানটি লিখি। সুর করার পর গুনগুন করছিলাম। ধ্রুব দাদাকে শোনানোর পর তিনি পছন্দ করলেন। তারপর সংগীত পরিচালক তরিকের সঙ্গে বসে এটার মিউজিক ডিজাইন করা হয়। ক্ল্যাসিকের মেলবন্ধনের জন্য রূপার কণ্ঠ যুক্ত করা হয়েছে। ফলে একটা মনমতো বৃষ্টির গান তৈরি করা গেল।’
সংগীতশিল্পী আফরোজা রূপা জানান, তিনি মূলত ক্ল্যাসিকের শিল্পী। আধুনিক গানে যুক্ত হওয়াটা তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। গানের কথা, সুর, সংগীত ভালো লেগেছে বলেই গেয়েছেন। শ্রোতারা পছন্দ করলে আধুনিক গানে নিয়মিত হবেন বলে জানিয়েছেন রূপা।
গানের ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পীরাই। নান্দনিক সেটে সন্ধ্যার বৃষ্টির আবহে গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘যদি বৃষ্টি নামে’।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে