
ঘড়িতে তখন ঠিক রাত ৮টা বেজে ১৪। উপস্থাপক মাইক্রোফোনে ঘোষণা করলেন, ‘এখন মঞ্চে আসবেন অনুপম রায়’। আর তখনই পুরো হলরুমে যেন উচ্ছ্বাসের বন্যা বয়ে গেল। মঞ্চে উঠে কোনো কথা না বলেই অনুপম গাইতে শুরু করলেন, ‘আমি আমি জানি জানি, চোরাবালি কতখানি...’। হলরুমের বাইরে তখন দর্শকের ভীষণ চাপ, ভেতরেও তিল ধারণের ঠাঁই নেই।
মোহময় এক পরিবেশে এরপর একে একে অনুপম গাইলেন ‘বাড়িয়ে তোমার হাত, আমি তোমার আঙুল ধরতে চাই...’, ‘গভীরে, ‘আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ’; আর তাঁর সুরের সঙ্গে মিলে যায় হাজারো কণ্ঠ।
হঠাৎ একটি গানে হলজুড়ে স্তব্ধ নীরবতা। তখন অনুপমের কণ্ঠে ‘সোহাগে আদরে’, সঙ্গে বড় পর্দায় স্বাতীলেখা সেনগুপ্তকে নিয়ে যেন জীবন্ত হয়ে ওঠলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এটি ছিল ‘বেলা শুরু’ সিনেমার দৃশ্য।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ওই সিনেমা দেখে যেতে পারেননি সৌমিত্র ও স্বাতীলেখা। মুক্তির আগেই দুজনে পাড়ি জমান না ফেরার দেশে। ‘সোহাগে আদরে’ গানটি লেখা ও সুর অনুপম রায়ের। গানটি গেয়েছেনও তিনি।
‘বেলা শুরু’ সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। তার আগেই ২০২০ সালের ১৫ নভেম্বর সৌমিত্র মারা যান। আর এর সাত মাসের মাথায় স্বাতীলেখার মৃত্যু হয়।
এই গানের পর অনুপম একে একে গাইলেন ‘আমি কি তোমায় বিরক্ত করছি’, ‘বন্ধু চল’। শেষ গান হিসেবে অনুপম গাইলেন তাঁর সবচেয়ে জনপ্রিয় গান অটোগ্রাফ সিনেমার ‘আমাকে আমার মতো থাকতে দাও’। এভাবেই যেন সুরে ঢাকা মাতলেন অনুপম রায়।
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে অনুপম বারবার প্রকাশ করেছেন বাংলাদেশের প্রতি তাঁর কৃতজ্ঞতা। তিনি বারবার ঢাকায় আসতে চান। তাঁর কথায়, ‘এ দেশের শ্রোতারা আমার গান পছন্দ করেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি বহুবার কনসার্টে শ্রোতাদের জয়ধ্বনি পেয়েছি। এর জন্য নিজেকে ভাগ্যবান মনে করি।’
দুপুরে এক পশলা বৃষ্টির পর বিকালেও ছিল মেঘাচ্ছন্ন আকাশ। কিন্তু হাজার দর্শককে থামাতে পারেনি বিরূপ আবহাওয়া। বিকালে কনসার্ট শুরু হয় ঢাকার হাতিরপুল সেশনসের পরিবেশনার মধ্য দিয়ে। তারা গেয়ে শোনায় ‘উপ', ‘মনোহর', 'আনন্দ দাও', 'তুলনামূলক রোদছায়া', ‘শহরের দুইটি গান’। এরপরই মঞ্চে আসে মেঘদল। ‘এ হাওয়া আমায় নেবে কতদূর’ গেয়ে শেষ হয় তাদের পরিবেশনা।
রাত ৭টা ২০ মিনিটে মঞ্চে আসে কলকাতার ব্যান্ড ‘তালপাতার সেপাই’। সমস্বরে চিৎকারে তাদের মঞ্চে স্বাগত জানায় হাজারো দর্শক-শ্রোতা। দলটির সদস্যরা মঞ্চে গেয়ে শোনায়, ‘ও দয়াল বিচার করো’ গানটি। এই গানের কথা যেন মুখস্থ গানপ্রেমীদেরও। শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপস্থিত দর্শকও গেয়ে চলে ‘আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি’। তালপাতার সেপাই আরও শোনায় ‘অগোছালো মন’, ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলো।
কনসার্টের সর্বশেষ চমক ছিল অর্ণবের গান। তিনি গেয়ে শোনান ‘হারিয়ে গিয়েছি’। পরে ‘তোমার জন্য’ গানটি অর্ণবের সঙ্গে গেয়ে ওঠেন সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝে মাঝে তব দেখা পাই’ গানটি অর্ণবের কণ্ঠে যেন অন্য মাত্রা পায়। কনসার্টেও এদিন গানটি শোনান অর্ণব। সঙ্গে বাঁশির সংগীতায়োজন যেন মিলনায়তনে অন্যরকম এক আবহ তৈরি করে। পরে একে একে অর্ণব শোনান ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’, ‘সে যে বসে আছে একা একা’ গানগুলো।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৬ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৬ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৬ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৬ ঘণ্টা আগে