
কয়েক বছর ধরে বক্স অফিসে পিছিয়ে পড়লেও দমে যাননি সালমান খান। একের পর এক বড় প্রজেক্টের খবর দিচ্ছেন। ‘মাতৃভূমি’র কাজ শেষ করে সম্প্রতি নয়নতারার সঙ্গে আরেক সিনেমার শুটিং শুরু করেছেন। আরও এক নতুন সিনেমায় যুক্ত হলেন বলিউড ভাইজান। প্রথমবারের মতো পা রাখছেন সুপারহিরোর জগতে।
সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, সালমানকে নিয়ে সুপারহিরোনির্ভর এই সিনেমা বানাচ্ছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’সহ আলোচিত অনেক সিরিজ ও সিনেমার নির্মাতা জুটি রাজ-ডিকে। সিনেমার নাম ঠিক হয়নি এখনো। আছে প্রি-প্রোডাকশন পর্যায়ে।
প্রি-ভিজ্যুয়ালাইজেশন ও কারিগরি দিকগুলো চূড়ান্ত হয়ে গেলে অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরু করবেন সালমান। বিগ বাজেটের এই সুপারহিরো সিনেমা মুক্তি পাবে বিশ্বজুড়ে। তাই আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে অত্যন্ত কারিগরি নিপুণতায় সিনেমাটি তৈরির লক্ষ্য নির্মাতাদের।
এই সিনেমার খবর প্রকাশ্যে আসার পর থেকে ভক্তদের একটাই কৌতূহল, এতে কে হবেন সালমানের নায়িকা? অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’তে চিত্রাঙ্গদা সিং এবং ভামশি পেডপাল্লি পরিচালিত ‘এসভিসি ৬৩’তে তাঁর নায়িকা নয়নতারা। রাজ-ডিকের সুপারহিরো সিনেমায় সালমানের বিপরীতে সামান্থা রুথ প্রভু থাকবেন, এমন গুঞ্জন শোনা গিয়েছিল।

তবে পিঙ্কভিলা নিশ্চিত করেছে, সামান্থার থাকার খবরটি সত্য নয়। নির্মাতারা এখনো উপযুক্ত অভিনেত্রীর খোঁজে আছেন। কয়েক মাসের মধ্যে নায়িকা চূড়ান্ত হবে। আশা করা হচ্ছে, ভামশি পেডপাল্লি ও রাজ-ডিকে নির্মিত এই দুই সিনেমা দিয়ে ২০২৭ সালের বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন হবে সালমান খানের।
এদিকে সালমানের মাতৃভূমি সিনেমা নিয়ে দর্শকদের ব্যাপক প্রত্যাশা থাকলেও মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মুক্তির কথা ছিল এপ্রিলে। তবে বাদ সেধেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সৈন্যদের মধ্যে যে সংঘর্ষ ঘটেছিল, সেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে মাতৃভূমি। আগে নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। তবে সিনেমায় সরাসরি এই ঘটনার উল্লেখ নিয়ে আপত্তি তুলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সিনেমার নামের পাশাপাশি তাই চিত্রনাট্যে একাধিক দৃশ্যে বদল আনা হয়েছে। নতুনভাবে সাজানো হয়েছে গল্প। বাদ পড়েছে সংঘর্ষের একাধিক দৃশ্য। এমনকি চীনের নামও বাদ পড়েছে মন্ত্রণালয়ের নির্দেশে। ৪০ শতাংশ শুটিং করা হয়েছে নতুনভাবে। সে কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মাতৃভূমির মুক্তি।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৪ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৪ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
৭ ঘণ্টা আগে