মারা গেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে আজকের পত্রিকা নিশ্চিত করেন রাজীব আশরাফের বড় বোন।
বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণবের অনেক জনপ্রিয় গানের গীতিকার তিনি। ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ তুমুল জনপ্রিয় বেশ কিছু গান এনেছে এই জুটি।
মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল প্রযোজিত প্রায় সব টেলিছবিতে গান লিখেছেন রাজীব আশরাফ। সেগুলো হলো ‘জলকণা উড়ে যায়’ (ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ (ভালোবাসি তাই ভালোবেসে যাই), ‘এই আমার শহর’ (অ্যাট-এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’ (মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’ (ইউ-টার্ন)।
এ ছাড়া আরাফাত মহসিন পরিচালিত ‘জোনাক পোকা’ টেলিছবিতে ‘নিঝুম রাতের তারা’, আদনান আল রাজীবের ‘মিডেল ক্লাস সেন্টিমেন্ট’ নাটকে ‘প্রহর’, ওল্ড স্কুলের মোবাশ্বের চৌধুরীর সুর-সংগীতে তারিনের কণ্ঠে ‘কালো মখমল’ নাটকের গানও রাজীব আশরাফের লেখা। এর আগে হাবিবের সুর-সংগীতে চ্যানেল ওয়ানের থিম সং ‘সম্ভাবনার দুয়ার’সহ বাংলালিংক, মোজো, সেভেন আপ-সহ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল লিখেছেন তিনি।
চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা ‘বোকা চাঁদ’।
গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনও বানিয়েছিলেন। বাংলাদেশ গেমসের জন্য বানিয়েছিলেন তথ্যচিত্র।
শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয়ও করেছেন নাটক-টেলিছবিতে। এর মধ্যে আছে আশুতোষ সুজনের ‘টিনের তলোয়ার’, অমিতাভ রেজার রচনা ও আবিদ মল্লিক পরিচালিত ‘কিশোর ছবি আঁকতে পারে’, মনোয়ার কবিরের রচনা ও অনিমেষ আইচের ‘হলুদ’, নূরুল আলম আতিকের ‘মজিদের টেলিভিশন’, অমিতাভ রেজার পরিচালনায় ‘একটা ফোন করা যাবে প্লিজ’ প্রভৃতি।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
২১ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে