ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে করতে অবশেষে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ ১১ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও নির্মাতা। ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
জুয়েলের স্ত্রী উপস্থাপক ও সংবাদ পাঠিকা সংগীতা আহমেদ জানিয়েছেন, অক্টোবর থেকে প্যালিয়েটিভ কেয়ারে ছিলেন জুয়েল। কিছুদিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জুয়েলকে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার রাতে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। জুয়েলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তাঁর স্ত্রী সংগীতা জুয়েলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। ধীরে ধীরে ক্যানসারের জীবাণু ফুসফুস এবং হাড়ে সংক্রমিত হয়।
নব্বইয়ের দশকে জনপ্রিয় হয়ে ওঠা এই শিল্পীর প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৩ সালে, নাম ‘কুয়াশা প্রহর’। পরের বছর প্রকাশিত ‘এক বিকেলে’ অ্যালবামটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। এর পর একে একে প্রকাশিত হয় আরও অনেক অ্যালবাম। গানের পাশাপাশি তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন, নির্মাণ করতে টিভি অনুষ্ঠান।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে