
শ্বাসকষ্ট নিয়ে আজ সোমবার বেলা ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে রাখা হয়েছে তাঁকে। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পীর অনুরাগীরা। সন্ধ্যার দিকে কবীর সুমন নিজেই তাঁর অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের চিন্তা করতে বারণ করলেন। ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না।’
কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কবীর সুমন অসুস্থ। আজ বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মেডিসিন ও হৃদ্রোগ বিভাগের চিকিৎসকেরা শিল্পীর চিকিৎসা করছেন। আপাতত সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
গত বছরের নভেম্বরে চার দিনের বাংলা খেয়াল কর্মশালা উপলক্ষে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাইয়ের ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
৩ ঘণ্টা আগে
গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
৩ ঘণ্টা আগে