বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ।
ফিরে পাব কি আবার গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ফিরে পাব কি আবার গানটির কথা আমার ভালো লেগেছে। সম্রাট এ প্রজন্মের মেধাবী একজন সংগীত পরিচালক। গানটিতে চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। আমি মনে করি, আমার অন্য গানগুলোর মতো এই গানও শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির গীতিকার এবং এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, ‘কথার সঙ্গে সুরের মেলবন্ধনটা সঠিক না হলে গানের আবেদনটাই নষ্ট হয়ে যায়। এই গানের কথার সঙ্গে মানিয়ে দারুণ সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। আসিফ আকবর দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁর গায়কি নিয়ে নতুন করে বলার নেই। বরাবরের মতো এই গানও অসাধারণ গেয়েছেন তিনি। আমরা চমৎকার একটি ভিডিওর সঙ্গে গানটি মুক্তি দিতে চাই। আশা করছি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারব গানটি দিয়ে।’
সুরকার সম্রাট আহমদ বলেন, ‘আসিফ ভাইয়ের মতো কণ্ঠশিল্পী যখন গানে কণ্ঠ দেন, তখন সেই গানটি বিশেষ যত্নে সুর করার দাবি রাখে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা স্বার্থক হবে।’
চলতি বছরের শুরুতেই পরপর দুটি গান উপহার দিয়েছেন আসিফ আকবর। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। আয় ফিরে আয় গানের ভিডিওতে ব্যান্ড সেটআপ নিয়ে গেয়েছেন আসিফ। রক ও মেটালের ফিউশন করা হয়েছে গানটিতে। জয় চক্রবর্তীর লেখা গানটির সংগীত আয়োজন করেছেন রাজিব মোনা। মন জানে গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। দুটি গানই পছন্দ করেছে শ্রোতারা। আসিফ জানিয়েছেন, ঈদেও বেশ কয়েকটা গান উপহার দিতে চান তিনি।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে