কোটা আন্দোলন নিয়ে উত্তাল দেশের ছাত্রসমাজ। দেশের চলমান রক্তাক্ত সময়ে সরব হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা। একাধিক ভারতীয় শিল্পীদের ফেসবুক পোস্টেও উঠে এসেছে কোটা আন্দোলন প্রসঙ্গ। আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ছবি ঠাঁই পাচ্ছে এসব শিল্পীদের পোস্টে।
ভারতের জাতীয় পুরস্কার পাওয়া পশ্চিমবঙ্গের সুরকার, সংগীত পরিচালক ও নির্মাতা ইন্দ্রদীপ দাশগুপ্ত আবু সাঈদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে মনে থাকবে ভাই। ক্ষমতার সঙ্গে সঙ্গে আসে দায়িত্ব। তবে সিস্টেম সব ভুলে যায়। আর খুব সহজেই সব বাতিল করে দিতে চায়। লজ্জা, এই শাসনের প্রতি। বাংলাদেশের ছাত্রসমাজের সঙ্গে আছি।’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী সাহানা বাজপেয়ীও আবু সাঈদের ছবি পোস্ট করেছেন। অর্ক ভাদুড়ি নামে একজনের ক্রেডিট দিয়ে একটা লেখা শেয়ার করেছেন সাহানা। লেখাটি এমন, ‘মৃত্যুর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ’৬৯ সালের শহীদ শিক্ষক শামসুজ্জোহার কথা লিখেছিলেন আবু সাঈদ। ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে পাকিস্তানি সেনার বন্দুকের গুলি থেকে ছাত্রদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তিনি।’
‘আবু সাঈদ লিখেছিলেন, ‘‘স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। আপনার সময়সাময়িক যারা ছিল, সকলেই মরে গেছে। কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি, আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত।’
‘আবু সাঈদ শুধু নন, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ে আজ বলছে, ‘‘যদি আজ শহিদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্রসমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন।’’

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২১ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১ দিন আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১ দিন আগে