‘আমি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি’—এমনটা জানান হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। প্রাক্তন স্বামী ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে কাঁদতে কাঁদতে হার্ড বলছিলেন তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের ঘটনার কথা।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো আদালতে সাক্ষ্য দেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালতে জুরিদের সামনে বলেন, কীভাবে নির্যাতনের শিকার হতে হয় প্রাক্তন স্বামী জনি ডেপের হাতে।
সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার হার্ড আদালতকে বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন-‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এরপরই জনি তাঁর গালে চড় মারে বলে অভিযোগ হার্ডের। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।
২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় ডেপ ও হার্ডের। ২০১৮ সালে হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন ডেপ। এরই মধ্যে আদালত জনি ডেপের জবানবন্দি শুনেছে। এখন চলছে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সাক্ষ্যগ্রহণ।
এদিকে জনি ডেপ এর আগে আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি বরং তাঁর প্রাক্তন স্ত্রী হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছে। অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে ডেপ বলেন, তিনি নিজেই পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন। এমনকি তাঁদের বিচ্ছেদের পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন তিনি।
ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন, এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়। যদিও এসব ঘটনা অস্বীকার করেন হার্ডের পক্ষের আইনজীবীরা।
অভিনেতা জনি ডেপের করা এ মানহানির মামলায় অ্যাম্বার হার্ডের কাছে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ডেপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে নির্যাতনের ‘মিথ্যা অভিযোগ’ তুলে সম্মানহানি করেছেন তাঁর সাবেক স্ত্রী হার্ড।
এর জবাবে ডেপের বিরুদ্ধে ১০ কোটি ডলারের পাল্টা মানহানির মামলা করেছেন অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আদালতে এ মামলার শুনানি চলছে।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৭ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১ দিন আগে