‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের বদৌলতেই হলিউড অভিনেতা জনি ডেপকে চিনেছে বিশ্ববাসী। অনেক ভক্তর কাছে তাঁর পরিচিতি জ্যাক স্প্যারো নামে।
১৯৯০ সালে কাল্ট-ফেবারিট পরিচালক জন ওয়াটার্সের ‘ক্রাই-বেবি’ সিনেমায় অভিনয় দিয়ে প্রথম প্রশংসিত হন জনি ডেপ। হলিউডি সিনেমায় নামতে গিয়ে অনেক তারকাকেই নিজের নাম পুরোপুরি বদলে ফেলেতে হয়। জনি ডেপকেও সেই পথে হাঁটতে হয়েছে। তবে তাঁকে সম্পূর্ণ নতুন নাম গ্রহণ করতে হয়নি। তথ্যকোষ ব্রিটানিকা অনুসারে, জন্মের সময় ডেপের নাম ছিল জন ক্রিস্টোফার ডেপ দ্বিতীয়। কিছুটা বদলে জনি ডেপ করা হয় তাঁর নাম।
১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে জন্ম এই জনি ডেপের। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বয়স যখন ১৫, তখন বিবাহবিচ্ছেদ হয় তাঁর মা স্যু পালমার ও বাবা জন ক্রিস্টোফার ডেপের। পড়াশোনার প্রতি বিশেষভাবে আগ্রহী ছিলেন না ডেপ। সংগীতের প্রতি তীব্র আবেগ ছিল তাঁর। সংগীতে ক্যারিয়ার গড়তে হাই স্কুল ছেড়েছিলেন ডেপ। তবে চলচ্চিত্রে অভিনয় শুরুর পর সংগীত থেকে লাইনচ্যুত হন তিনি।
জনি ডেপের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো—দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজ, এডওয়ার্ড সিজরহ্যান্ডস, ফাইন্ডিং নেভারল্যান্ড, ব্ল্যাক ম্যাস, ট্রানসেন্ডেন্স, স্লিপি হলো, ব্লো, দ্য নাইন্থ গেইট, ডার্ক শ্যাডো, দ্য লোন রেঞ্জার, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি ও মিনামাতা।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৭ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১ দিন আগে