হলিউডের পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব পোস্ট ও ছবি হঠাৎ গায়েব হয়ে গেছে। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই ফেইসবুক, টুইটার ও টিকটকে এই তারকার অ্যাকাউন্টগুলোতে যেন অন্ধকার নেমে এসেছে।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে জেনিফার লোপেজের ‘জেএলও’ অ্যাকাউন্টের ফলোয়ার ২২৬ মিলিয়ন। গত মঙ্গলবার থেকে সেখানে কোনো পোস্ট নেই; প্রোফাইল ছবির জায়গায় দেখা যাচ্ছে শুধু কালো রঙের বৃত্ত।
টুইটারে লোপেজের ফলোয়ার ৪৫ দশমিক ৫ মিলিয়ন; টিকটকে ১৫ দশমিক ৪ মিলিয়ন। ওই দুই অ্যাকাউন্টেরও প্রোফাইল ছবিতে শুধু কালো রঙ, কোনো ছবি নেই। তবে পুরোনো পোস্টগুলো আছে।
আর ৬০ মিলিয়ন ফলোয়ারের ফেইসবুক অ্যাকাউন্টে কভার ফটো এবং প্রোফাইল পিকচারের জায়গায় কালো প্রেক্ষাপটে কেবল জেনিফার লোপেজের নাম দেখা যাচ্ছে। ‘জেএলও’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে গত মঙ্গলবার থেকে কোনো পোস্ট নেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলেও ডেইলি মেইলের কাছে ‘লোপেজের প্রতিনিধি মুখ খুলতে রাজি হননি’।
এর মধ্যে লোপেজ মন দিয়েছেন সিনেমার কাজে। রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা ‘ম্যারি মি’তে তিনি অভিনেতা ওয়েন উইলসনের সঙ্গে অভিনয় করছেন। এ ছাড়া ডিসেম্বরে তাকে ‘শটগান ওয়েডিং’ সিনেমাতেও দেখা যাবে।
লোপেজের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘এ. কে’ মুক্তি পেয়েছিল প্রায় আট বছর আগে। ২০২০ সালে কলাম্বিয়ান তারকা শিল্পী শাকিরার সঙ্গে ‘সুপারবোল হাফটাইম’ শোতে অংশ নেন তিনি। ওই শো এর ওপর ভিত্তি করে নির্মিত ডকুমেন্টারি ‘ফিচার হাফটাইম’ চলতি বছরের শুরুতে নেটফ্লিক্সে মুক্তি পায়।
নেটফ্লিক্স ও নিজের ন্যুয়োরিকান প্রোডাকশনের ব্যানারে ‘দ্য মাদার’ সিনেমায় আততায়ীর ভূমিকায় ধরা দিচ্ছেন লোপেজ, এ ছবিটি মুক্তি পাবে আগামী বছর।
এই গ্রীষ্মেই তিনি বিয়ে করেছেন অভিনেতা-পরিচালক বেন অ্যাফ্লেককে, যাঁর সঙ্গে সম্পর্কের শুরুটা হয়েছিল সেই ২০০০ সালে। ২০০৩ সালে লোপেজ ও অ্যাফ্লেকের বাগদানও হয়েছিল, তবে পরের বছর তা ভেঙে যায়। সেই বিচ্ছেদের ১৮ বছর পর একই প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লোপেজ।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৬ ঘণ্টা আগে