জনপ্রিয় হলিউড অভিনেতা চান্স পারডোমো মারা গেছেন। মাত্র ২৭ বছর বয়সে মোটরসাইকেল দুর্ঘটনায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নেটফ্লিক্স হরর সিরিজ চিলিং অ্যাডভেঞ্চারস অব সাব্রিনার জন্য তিনি বেশি পরিচিত ছিলেন।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের প্রিয় অভিনেতা চান্স পারডোমো অকালে চলে গেলেন।’
দুর্ঘটনাটি কোথায় এবং কখন দুর্ঘটনা ঘটেছে তা বিবৃতিতে জানানো হয়নি। তবে বিবৃতিতে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় সঙ্গে কেউ জড়িত ছিল না।
ব্রিটিশ-আমেরিকান তারকা চান্স পারডোমো লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর বেড়ে ওঠা সাউদাম্পটনে। ২০১৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লংফিল্ড ড্রাইভ’ অভিনয় জীবন শুরু করেন তিনি। তবে ‘আফটার উই ফেল’ তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। সিনেমাটির আরও দুটি কিস্তিতেও ছিলেন তিনি।
চলচ্চিত্র ছাড়াও চান্স টিভি সিরিজেও অভিনয় করেছেন। ‘হেটি ফেদার’, কিল্ড বাই মাই ড্যাড’, ‘চিলিং অ্যাডভেঞ্চারস অব সাব্রিনা’ এবং ‘জেন ভি’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করে তিনি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। বিবিসি থ্রি ড্রামা ‘কিল্ড বাই মাই ডেট’ অভিনয়ের জন্য ২০১৯ সালে তিনি বাফটা টিভি পুরস্কারে সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
১৭ ঘণ্টা আগে
এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
২০ ঘণ্টা আগে
প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ব্যান্ড তারকা নগর বাউল জেমস এখন আছেন অস্ট্রেলিয়ায়। আজ অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশনে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম।
২১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।
২১ ঘণ্টা আগে