অস্কারের মঞ্চে উইল স্মিথের হাতে চড় খাওয়ার তিন দিন পর জনসমক্ষে এলেন সঞ্চালক-কৌতুক অভিনেতা ক্রিস রক। ওই অপ্রত্যাশিত ঘটনার পর তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাননি ক্রিস। বুধবার স্ট্যান্ড-আপ কমেডির এক অনুষ্ঠানে এসে প্রথমবার উইল স্মিথকে নিয়ে মুখ খুললেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, পর পর অনুষ্ঠান রয়েছে ক্রিস রকের। অনুষ্ঠানের নাম, ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’। বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে দেখা যাবে তাঁকে। অস্কারের চড়-কাণ্ডের ঘটনার তিন দিন পর জনসমক্ষে এলেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টনে ক্রিসকে দেখার জন্য ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। মুহুর্মুহু হাততালি, উল্লাসধ্বনি তো চলেছেই, উপরন্তু দর্শকেরা উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন তাঁকে। অস্কার মঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চড় খাওয়ার পরও ঠান্ডা মাথায় অনুষ্ঠান সঞ্চালনা করে যাওয়ার জন্যই মুগ্ধ দর্শকেরা।
বোস্টনে অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রক বলেন, ‘আমি এখনো ভেবে চলেছি, সেদিন ঠিক কী হয়েছিল? আমি পরে এ বিষয়ে কথা বলব।’
এদিকে আচরণবিধি লঙ্ঘনের কারণে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একাডেমির পরিচালনা পর্ষদ বুধবার বৈঠকে বসে। স্মিথের জন্য শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে স্থগিতাদেশ কিংবা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।
একাডেমি বলছে যে ১৮ এপ্রিল কমিটির ফের বৈঠকের আগে স্মিথের একটি লিখিত প্রতিক্রিয়া দিয়ে নিজেকে রক্ষার সুযোগ রয়েছে। ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ডসে উইল স্মিথের ক্রিয়াকলাপ মর্মান্তিক ও আক্রমণাত্মক বলেও উল্লেখ করা হয়।
একাডেমি কর্তৃপক্ষ আরও বলে, ‘ক্রিস রক, আমাদের মঞ্চে যা হয়েছে আপনার সঙ্গে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং সেই সময়ে আপনার ধৈর্যশীল আচরণের জন্য ধন্যবাদ। আমরা আমাদের মনোনীত ব্যক্তি, অতিথি ও দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী।’

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে