এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর মারা গেছেন। দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ১১ ডিসেম্বর সোমবার ৬১ বছর বয়সে আন্দ্রের মৃত্যু হয়। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন সংবাদমাধ্যমকে জানান, কিছুদিনের অসুস্থতার পর অভিনেতার মৃত্যু হয়েছে।
আন্দ্রে ব্রাওরের স্ত্রী অভিনেত্রী অ্যামি ব্র্যাবসন। তিনও ব্রাওরের সঙ্গে ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এও অভিনয় করেন। এ সিরিজটির জন্যই তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন।
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকা অভিনয় করে পরিচিতি পান ব্রাওর। পরে এনবিসির ‘হোমিসাইড: লাইফ অন দ্য লাইফ অন দ্য এনবিসি’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন। এ চরিত্রের জন্য তিনি প্রথমবারের মতো এমি জেতেন। ২০০৬ সালে, এফএক্স মিনি-সিরিজ ‘থিফ’-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বার এমি জিতেছিলেন।
১৯৮৯-সালে গ্লোরিতে, ম্যাথিউ ব্রডরিক এবং ডেনজেল ওয়াশিংটনের বিপরীতে প্রথমবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাওর। তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন। ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’, ‘সল্ট’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

কনসার্টে শিল্পীর গান শোনার চেয়ে স্মার্টফোনে ভিডিও ধারণেই যেন এখন বেশি ব্যস্ত থাকেন অনেক দর্শক। সেই প্রবণতার বিরুদ্ধেই ব্যতিক্রমী বার্তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন কে-পপ বয় ব্যান্ড কর্টিস। চলমান বিশ্ব সফরে মঞ্চে উঠেই তারা দর্শকদের উদ্দেশে বারবার বলছে, ‘ফোনটা নামিয়ে রাখুন।’
২০ মিনিট আগে
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সফল সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়কি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বেশ কিছু দিন আগেই। অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলচ্চিত্র সংগীতে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তবে এখনো তিনি মিস করেন ক্যাসেট, সিডিসহ পূর্ণাঙ্গ অডিও অ্যালবামের সময়কে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর গান প্রকাশের সেই পুরোনো ফরম্যাটে ফিরছেন ফাহমিদা নবী।
১১ ঘণ্টা আগে