৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার পাম ডি’ অর বা স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। বিবিসি জানায়, শনিবার পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এবারের উৎসবের সমাপনী আয়োজনে সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠেছে সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলুন্দের হাতে। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন রুবেন। এর আগে ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য কানে সেরা পুরস্কার জিতেছিলেন তিনি।
‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ সিনেমার চরিত্ররা কেউ ফ্যাশন তারকা, কেউ ধনকুবের। কিন্তু অপ্রত্যাশিত সব ঘটনা তাদের খ্যাতি আর অর্থের দাপট মুছে দিয়ে আদি মনুষ্য চেহারা প্রকাশ্যে আনে। এবারের উৎসবের শুরু থেকেই আলোচনায় ছিল ছবিটি। গত ২২ মে সিনেমাটি বড় পর্দায় দেখানো হয় কানের প্যালেস থিয়েটারে। প্রদর্শনী শেষ হওয়ার পর আট মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক।
কানের এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান-উক। ‘ডিসিশন টু লিভ’ সিনেমার জন্য এই সম্মাননা পেয়েছেন উক। ‘ব্রোকার’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার সং কাং হো। ‘হলি স্পাইডার’ সিনেমা দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ইরানি অভিনেত্রী জাহরা আমির ইব্রাহিমির হাতে।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৮ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১ দিন আগে