মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা থর্ন। থর্নের মৃত্যুসংবাদটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে ব্রিটিশ অভিনেতা রুপার্ট। তাঁর স্বামী অভিনেতা পেনরি জোনস।
অভিনেত্রী অ্যাঞ্জেলার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে তাঁর ছেলে রুপার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গত ১৬ জুন নিজ বাড়িতে মৃত্যু হয়েছে আমাদের মা অ্যাঞ্জেলির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।’
১৯৭৯ সালে মাইকেল এলফিকের বিপরীতে বিবিসি কমেডি থ্রি আপ, টু ডাউনে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। তিনি গিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামায় স্কলারশিপ নিয়ে প্রশিক্ষণ নেন এবং পরে রেপার্টরি মৌসুমে অভিনয় করেন।
‘টু দ্য ম্যানোর বর্ন’-এ অভিনয়ের জন্য অ্যাঞ্জেলা থর্ন সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন। ১৯৮১ সালে ‘টু দ্য ম্যানোর বর্ন’-এর দুটি পর্বেই তিনি অভিনয় করেছিলেন।
১৯৮৯ সালে দ্য বিএফজির অ্যানিমেটেড ফিল্ম অ্যাডাপ্টশনে ইংল্যান্ডের রানির কণ্ঠ দিয়েছেন। ১৯৮১ সালে মার্গারেট থ্যাচারের মঞ্চে অভিনয়ের জন্য অলিভিয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১৩ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে