কোম্পানির মোট কর্মীর প্রায় ৩ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ডিজনি। এতে চাকরি হারাবেন প্রায় সাত হাজার কর্মী। ডিজনির প্রধান নির্বাহী (সিইও) বব ইগারের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইগার জানান, অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানে কাজ করা প্রতিটি কর্মীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু বিশ্ব প্রতিযোগিতা এবং খরচ দুটোই আগের থেকে অনেক বেড়ে গেছে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’
এই সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার চিন্তা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিজনির সিইও। তিনি বলেন, ‘যাদের ছাঁটাই করা হচ্ছে তারা সবাই যোগ্য। বার্ষিক প্রতিবেদনে দেখা গিয়েছে, ডিজনির স্ট্রিমিং পরিসেবায় গ্রাহকসংখ্যা অস্বাভাবিক হারে কমে গিয়েছে। তাই সংস্থার আয়ও অনেকটাই হ্রাস পেয়েছে। তাই এই কর্মী ছাঁটাই ছাড়া ব্যয় কমানোর আর কোনো উপায় সামনে নেই।’
উল্লেখ্য, ২০২২ সালে ডিজনি প্লাসের সাবস্ক্রাইবার ২৪ লাখ কমে যায়। ফলে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। তাই কর্মী সংখ্যা কমিয়ে খরচ বাঁচানোর পথে হাঁটতে চাইছে ডিজনি। প্রতিষ্ঠানটির হিসেব অনুযায়ী ৩ শতাংশ কর্মী ছাঁটাই ৫৫০ কোটি ডলার খরচ বাঁচানোর পরিকল্পনার একটি অংশ। এর মধ্যে ২৫০ কোটি ডলার হলো ‘নন কনটেন্ট’ খরচ। এর মাধ্যে আবার ৩০ শতাংশ শ্রমিক খরচ, ২০ শতাংশ প্রযুক্তি এবং অন্যান্য খরচ। অ্যানালিস্টদের মতে, ২০২৪ এর শেষে এই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে।
যুক্তরাষ্ট্রেরসহ বিশ্বের বিভিন্ন দেশেই চলছে কর্মী ছাঁটাই। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কাজ শুরু করেছে। কোনো কোনো সংস্থা গত বছর থেকেই চালাচ্ছে ছাঁটাই প্রক্রিয়া। এই বছরেও ওই সংস্থাগুলোতে চালু রয়েছে কর্মী ছাঁটাই। এবার সেই দলেই নাম উঠেছে ডিজনি’র।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
৭ ঘণ্টা আগে
এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১০ ঘণ্টা আগে
প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ব্যান্ড তারকা নগর বাউল জেমস এখন আছেন অস্ট্রেলিয়ায়। আজ অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশনে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম।
১১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।
১১ ঘণ্টা আগে