জেমস ক্যামেরনের সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা অ্যাভাটারের দ্বিতীয় সিক্যুয়েল বা পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। দিন গড়াচ্ছে, আর রেকর্ড ভাঙছে এই সিনেমা। এর মধ্যেই দ্রুততম সময়ে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ড ভেঙে মাত্র ১২ দিনেই বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিয়েছে এই সিনেমা।
এর আগে এবছরের দ্রুততম সময়ের মধ্যে বিলিয়ন ডলার ক্লাবে ঢোকার রেকর্ড ছিল ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার। হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত ও নিজের প্রযোজিত এই চলচ্চিত্রের ১০০ কোটি ডলার আয় করতে সময় লেগেছিল ৩১ দিন।
এ বছর বিলিয়ন ডলার ক্লাবে ঢোকা তিন চলচ্চিত্রের অন্যটি হলো ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’। এর সময় লেগেছিল চার মাস। আর হলিউডের ইতিহাসে মাত্র ছয়টি সিনেমা মুক্তির প্রথম দুই সপ্তাহেই এক বিলিয়ন ডলার আয় করেছে।
দুই সপ্তাহের কম সময়ে ‘অ্যাভাটার টু’ ছাড়িয়ে গেছে এ বছর মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’, ‘দ্য ব্যাটম্যান’, ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাগুলোর বৈশ্বিক আয়কে। যেভাবে সিনেমাটির আয় বেড়ে চলেছে, তাতে নতুন এক মাইলফলক তৈরি হতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।
২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা জেমস ক্যামেরন পরিচালিত কল্পবিজ্ঞানভিত্তিক মহাকাব্যিক সিনেমা ‘অ্যাভাটার’। মুক্তির পরেই বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় এটি এবং সে সময় বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে জায়গা করে নেয়।
সিনেমাটির এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৯২ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’। সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। দীর্ঘ ১৩ বছর পর জেমস ক্যামেরন সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করলেন।
প্রায় ৪৬ কোটি ডলার বাজেটে নির্মিত হয় ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনায় ক্যামেরনের সঙ্গে জন ল্যান্ডাও আছেন। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার ও কেট উইন্সলেট।

বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর জনপ্রিয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ (র্যাঞ্চো) লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি—দীর্ঘদিন ধরে চলে আসা এই বহুল প্রচলিত ধারণাটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন অভিনেতা আমির খান।
১২ ঘণ্টা আগে
গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বার্ষিক সভা। চলমান পরিস্থিতি ও শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে সভায় শঙ্কা প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরা। তাঁদের দাবি, দেশে টিভি চ্যানেল বাড়লেও কমেছে শিল্পের গুরুত্ব।
১৮ ঘণ্টা আগে
১৮ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। তবে দেশের বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয় সেই অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৪ জুলাই বসবে বিশেষ এই আসর।
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে