হলিউডের তারকা দম্পতিদের মধ্যে চর্চিত নাম জাডা পিঙ্কেট স্মিথ ও উইল স্মিথ। তবে বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল জাডা ও উইল আলাদা থাকছেন। আর এবার সেই গুঞ্জন সত্যি করেই বিচ্ছেদের কথা স্বীকার করলেন অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ।
‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।
জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তাঁরা আলাদা হয়ে গেছেন। যদিও উইল স্মিথ ক্রিস রককে চড় মেরেছিলেন কারণ তিনি উপস্থাপনা করার সময় জাডার অসুস্থতা নিয়ে রসিকতা করেছিলেন। সেটাই ভালো লাগেনি উইল স্মিথের। লাইভ অনুষ্ঠানেই ঘটনাটা ঘটেছিল। জাডার কথায়, ‘প্রথমে ঘটনাটা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’
জাডা বলেন, তিনি উইল স্মিথের পাশে থাকবেন। তবে একসঙ্গে হয়তো আর থাকা হবে না।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে