
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার দেখা হয়েছে। ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে দুজনেই কাতারের রাজধানী দোহায় দোহায় রয়েছেন।
সম্মেলনের ফাঁকে দুজনের দেখা হয়। আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দুজনের ছবি পোস্ট করা হয়েছে। তাতে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
আজ ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ড. ইউনূস। সম্মেলনে অংশ নিতে গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
চার দিনের এ সফর চলাকালে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবাও এই সামিটে অংশ নিচ্ছেন। তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত এবং আইই৭ ও দ্য আকুনা গ্রুপের প্রতিষ্ঠাতা।
সম্মেলনে সহনশীল ও টেকসই সমাজ গঠনের উপায় নিয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন এলবা। এই সফরের মাধ্যমে তিনি জলবায়ু সচেতনতা, টেকসই ভবিষ্যৎ নির্মাণ এবং যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।
আরও খবর পড়ুন:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘ববিতা সমগ্র’ নামের বিশেষ অনুষ্ঠানের। ৩০ জুলাই ববিতার জন্মদিন। একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। এই দুটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অনুষ্ঠানটি।
১১ ঘণ্টা আগে
বিজ্ঞাপনে অভিনয়ের জন্য চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে—এমন অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এমন অভিযোগ স্নিগ্ধার।
১১ ঘণ্টা আগে
মৃত্যুর পর উত্তর-পূর্ব ভারতের মাটি, প্রকৃতি আর মানুষের আবেগের সঙ্গে যেন আরও গভীরভাবে জড়িয়ে গেছে জুবিন গার্গের স্মৃতি। এর আগে প্রজাপতি, গাছ এবং হস্তীশাবকের নামের মাধ্যমে স্মরণ করা হয়েছে আসামের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে।
১১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে যখন আলোড়ন চলছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে, তখন হঠাৎ সিনেমাটির একটি এইচডি প্রিন্ট ফাঁস হয়ে যায় অনলাইনে। বিষয়টি নজরে আসার পরই কড়া পদক্ষেপ নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স।
১১ ঘণ্টা আগে