প্রথম যাত্রায়ই ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। ১৯১২ সালের ১৩ এপ্রিলের এ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। মর্মান্তিক এ ঘটনাকে ঘিরেই গত শতকের শেষে চলচ্চিত্রও নির্মিত হয়। তাতে মুখ্য চরিত্রে অভিনয় করেন হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও।
ওই সিনেমায় অভিনয়ের সময় গোলাপি উলের ওপর কালো কারুকার্য করা ওভারকোট পরেছিলেন অভিনেত্রী কেট উইন্সলেট। সেই ওভারকোট এবার তোলা হয়েছে নিলামে। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি নিলাম প্রতিষ্ঠান সেটি নিলামে তুলেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন আশা করছেন, এটির দাম ১ লাখ ডলার অতিক্রম করবে।
তিনি জানিয়েছেন, ‘ইতিমধ্যে শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার।’
অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি দাম দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি।
ওভারকোটের ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। স্কটের ডিজাইনের ওপর ভিত্তি করে জে পিটারম্যান কোম্পানি এই কোট তৈরি করে। টাইটানিকের জন্য পোশাক ডিজাইন করে স্কট একাডেমি পুরস্কারও পান।
উল্লেখ্য, জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক প্রথম সিনেমা, যা বক্স অফিসে ১.৮৪ বিলিয়ন ডলার আয় করে, প্রথম বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল সিনেমাটি। সিনেমাটি ১৪টি বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং সেরা সিনেমা, সেরা পরিচালক এবং সেরা পোশাক ডিজাইনের জন্য অস্কারও পায় সিনেমাটি।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৩৯ মিনিট আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
১ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
১ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
১ ঘণ্টা আগে