অবসরের ঘোষণা দিলেন অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী জুডি ডেঞ্চ। দ্য গার্ডিয়ান জানিয়েছে, শারীরিক বেশ কিছু সমস্যায় ভুগছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬০ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ জানিয়েছেন, তাঁর হাতে এখন কোনো কাজ নেই। আবার শরীরও ভালো যাচ্ছে না ইদানীং। তাই তাঁর এই অবসরের সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, অনেক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন। কিন্তু ইদানীং দেখতে বেশ অসুবিধা হচ্ছে তাঁর।
২০১২ সাল থেকেই ম্যাকিউলার ডিজেনারেশনে ভুগছেন জুডি ডেঞ্চ। অভিনেত্রীর বয়স এখন ৮৯, চোখের সমস্যায় চিত্রনাট্য পড়তেও হচ্ছে সমস্যা। তাই নতুন সিনেমা হাতে নিচ্ছেন না তিনি।
বন্ড সিরিজের মোট সাতটি ছবিতে ‘এম’ চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। এর মধ্যে ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২), ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬), ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) এবং ‘স্পেক্টার’ (২০১৫) উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমায় রানি প্রথম এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য সেরা ‘পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী’র অস্কার জেতেন। জুডি ডেঞ্চকে সবশেষ ২০২২ সালে ‘স্পিরিটেড’ সিনেমায় দেখা গেছে।

বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। তাঁর জায়গায় আর্টসেলের ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হচ্ছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন।
১৪ ঘণ্টা আগে
অবশেষে আগামী ২৪ জুলাই আয়োজন করা হচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের সেই কনসার্ট। গত বছর আতিফের কনসার্টের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই।
১৪ ঘণ্টা আগে
অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজকদের অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য তিনি অন্যের সাহায্য নিচ্ছেন।
১ দিন আগে