যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা ২০২৩ ’। বরাবরের মতো এবারও তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র ও জমকালো সব পোশাক পরে। এবারের থিম ছিল জার্মানির বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল লাজেরফেল্ডের কাজ। ২০১৯ সালে মারা গেছেন এই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। ‘মেট গালা ২০২৩’ আয়োজনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবারের মেট গালায় কোন তারকা কেমন সেজে এসেছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
ফ্যাশন ডিজাইনার কার্ল লাজেরফেল্ডকে শ্রদ্ধা জানাতে তাঁর ছবিসংবলিত পোশাক পরেন হলিউড অভিনেতা জেরেমি পোপ। ছবি: এএফপি
২০২৩ সালের মেট গালায় প্রথমবার ডাক পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মেট গালার লাল গালিচায় আলিয়া হাজির হলেন এক্কেবারে যেন সাদা পরির সাজে। ছবি: টুইটার
আবারও মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। কালো ভ্যালেন্টিনো পোশাকের সঙ্গে হিরার নেকলেস বেছে নিয়েছিলেন অভিনেত্রী। আর নিক একটি সাদা শার্ট, কালো প্যান্টের সঙ্গে মানানসই টাই ও জ্যাকেট পরেছিলেন। ছবি: এএফপি
বিড়ালসদৃশ পোশাকে সবার দৃষ্টি কাড়েন অভিনেতা জ্যারেড লেটো। ছবি: এএফপি
চোখধাঁধানো মুক্তার পোশাকে কিম কার্দাশিয়ান। ছবি: এএফপি
লাল শার্টের সঙ্গে কালো শর্টস আর টাই এবং তার ওপরে একটি লম্বা লাল কোট চাপিয়ে হ্যান্ডসাম লুকে অভিনেতা পেড্রো পাস্কাল। ছবি: টুইটার
কালো আর হালকা গোলাপি পোশাকে বরাবরের মতো আবেদনময়ী জেনিফার লোপেজ। ছবি: টুইটার
রুপালি রঙের পোশাকের সঙ্গে বিড়ালসদৃশ অনুষঙ্গে দোজা ক্যাট নজর কাড়েন পাপারাজ্জিদের। ছবি: টুইটার
সাদা ফুলের ডিজাইনের গাউনে দ্যুতি ছড়িয়েছেন সংগীতশিল্পী রিয়ান্না। ছবি: টুইটার
সংগীত তারকা লিল নাস এক্সের ন্যুড সাজ অনেকটা চমক ছিল এবারের মেট গালায়। ছবি: এএফপি

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৬ ঘণ্টা আগে