কমেডিয়ান ক্রিস রককে চড় মারার দায়ে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার একটি বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।
একটি বিবৃতিতে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও নির্বাহী কর্মকর্তা ডন হাডসন বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ এপ্রিল, ২০২২ থেকে ১০ বছরের জন্য স্মিথকে একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে যোগদানের অনুমতি দেওয়া হবে না।
স্ত্রীকে জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে গত ২৭ মার্চ অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তাঁর এই আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চান তিনি। পরে অস্কার থেকে পদত্যাগও করেন স্মিথ। তবে ক্ষমা প্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা।
উল্লেখ্য, এবারের আসরে ‘কিং রিচার্ড’-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন।
এদিকে অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন স্মিথকে চড়-কাণ্ডের ফল ভুগতে হবে। তবে ওই ঘটনার ভুক্তভোগী ক্রিস এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
উইল স্মিথ সম্পর্কিত পড়ুন:

সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
১ ঘণ্টা আগে
একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাঁদের সঙ্গে আছে একটি বিড়াল, লাভ সিটারের গল্পে যার আছে....
১ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কনটেন্ট বানিয়েছে এয়ারটেল। দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
১ ঘণ্টা আগে