অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা উইল স্মিথ। নিজের ‘ভুল’ বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।
রোববার রাতে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে রসিকতার জবাবে চড় মারেন অভিনেতা। এর মধ্যে অস্কার কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, স্মিথের অস্কার কেড়ে নেওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এসবের মাঝেই নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন উইল।
বিবিসি জানায়, ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছেন সদ্য অস্কার বিজয়ী অভিনেতা। উইল স্মিথ লিখেছেন, ‘ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।’
স্মিথ আরও লিখেছেন, ‘কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’
এর আগে ক্রিস রক জানিয়েছিলেন, উইল তাঁকে মারলেও মামলা করবেন না তিনি। তাঁর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেবেন না।
উল্লেখ্য এবারের অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। পুরস্কারের অনুষ্ঠানে পাশে ছিলেন তাঁর স্ত্রী জাডা। ২০১৮ সালে নিজের কঠিন অসুখের কথা জানান তিনি। তাঁর সব চুল পড়ে যায়। অস্কারের মঞ্চে জাডার চুল নিয়েই রসিকতা করেছিলেন ক্রিস রক। তখনই রককে চড় মারেন উইল।

সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
১ ঘণ্টা আগে
একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাঁদের সঙ্গে আছে একটি বিড়াল, লাভ সিটারের গল্পে যার আছে....
১ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কনটেন্ট বানিয়েছে এয়ারটেল। দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
১ ঘণ্টা আগে