বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তাঁর স্বামী বেঞ্জামিন মিলেপিড। তাদের ১১ বছরের সংসার ভাঙনের সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সংবাদপত্র ইউএস উইকলি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনার কারণেই তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই দুই তারকা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল।
এরপর তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা নিয়ে গুজব উঠে। অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন নাকি ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
জনপ্রিয় এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না।
নাটালি আরও চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।
নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলেপিড ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির থ্রিলার ‘ব্ল্যাক সোয়ান’-এ কাজ করার সময় একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত।
নাটালি পোর্টম্যান ‘হোয়্যার দ্য হার্ট ইজ’, ‘স্টার ওয়ার্স: পর্ব ৩-রিভেঞ্জ অব দ্য সিথ’, ‘নো স্ট্রিংস’, ‘অ্যাটস’সহ একাধিক সুপারহিট চলচ্চিত্রের জন্য বিখ্যাত। অন্যদিকে, বেঞ্জামিন মিলেপিড একজন পেশাদার ব্যালে নৃত্যশিল্পী। তিনি তার স্ত্রীর সঙ্গে ভক্স লাক্স চলচ্চিত্রের কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে