২০০৯ সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ সিনেমা। ১৩ বছর পর ২০২২ সালে মুক্তি পায় এই সিনেমার সিক্যুয়াল ‘অ্যাভাটার-টু’। তবে এখনো মুক্তি পায়নি ‘অ্যাভাটার-থ্রি’।
ঘোষণা অনুযায়ী, অ্যাভাটার-থ্রি মুক্তি পাবে ২০২৫ সালে। তিন নম্বর সিক্যুয়াল এখনো মুক্তি না পেলেও এই সিনেমার ছয় ও সাত নম্বর সিক্যুয়ালের কাহিনিও জেমস ক্যামেরনের মাথায় চলে এসেছে। গত ৪ ফেব্রুয়ারি দ্য পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ক্যামেরন নিজেই।
এ বিষয়ে ডেইলি কলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫১তম বার্ষিক স্যাটার্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমস ক্যামেরন। সুযোগ বুঝে সেখানেই টাইটানিক পরিচালকের একটি সাক্ষাৎকার নেয় দ্য পিপল ম্যাগাজিন। এ সময় ক্যামেরন দাবি করেন, অ্যাভাটারের পাঁচ নম্বর পর্যন্ত কাহিনি লেখা হয়ে গেছে। আর ছয় ও সাত নম্বর সিক্যুয়ালের কাহিনিও মাথায় চলে এসেছে। তবে সেগুলোর মুক্তির সময়সীমা উল্লেখ করতে গিয়ে কৌতুক করে তিনি বলেন, ‘সম্ভবত সেই সময়টিতে আমাকে লাঠি হাতে নিয়ে চলতে হবে।’
অ্যাভাটার সিনেমার সিক্যুয়াল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করেছে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘স্টার ট্র্যাক, স্টার ওয়ার্সের মতো বিশ্ব বিনির্মাণের সিনেমাগুলো আমার শৈশব থেকেই চলে আসছে। এগুলোই ছিল আমার অনুপ্রেরণা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাভাটার সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউও। কথোপকথনে যোগ দেন তিনিও। দ্য পিপলকে ল্যান্ডাউ বলেন, ‘আমাদের আরও গল্প বলার আছে। আমি বলতে চাইছি, আমরা গল্প নিয়ে আসার চেষ্টা করছি, এমন নয়। তিনি (ক্যামেরন) গল্পগুলো পেয়েছেন এবং আমরা আরও চারটি সিক্যুয়ালজুড়ে এটি তৈরি করার পরিকল্পনা করেছি।’
সাক্ষাৎকারে ক্যামেরন উল্লেখ করেন, অ্যাভাটারের প্রথম দুটি সিনেমা সফল হয়েছিল। শুধু তাই নয়, সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এক নম্বরে আছে ‘অ্যাভাটার’ এবং তিন নম্বরে আছে ‘অ্যাভাটার-টু’।
জানা গেছে, ২০২৫ সালে অ্যাভাটার-থ্রি মুক্তি দেওয়ার পর ‘অ্যাভাটার-ফোর’ মুক্তি পাবে ২০২৯ সালে। দুই বছর পর ২০৩১ সালে মুক্তি পেতে পারে ‘অ্যাভাটার-ফাইভ’।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৪০ মিনিট আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
১ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
১ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
১ ঘণ্টা আগে