
বাংলার ভাটি অঞ্চলের কালজয়ী মরমি সাধক, বিরহী বাউল কবি ও গীতিকার উকিল মুন্সির (১৮৮৫-১৯৭৮) জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সাংস্কৃতিক ও তাত্ত্বিক উৎসব। কুন ক্রিয়েটিভ স্টুডিওর উদ্যোগে ১২ জুন বেলা ৪টায় শুরু হয় ‘বিচ্ছেদের বাজার’ শীর্ষক অনুষ্ঠানটি।
গান, আলাপ ও প্রদর্শনীর সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উকিল মুন্সির বিরহী দর্শনের আধ্যাত্মিক ধারাটিকে সমকালীন নাগরিক জীবনের একাকিত্ব, বিচ্ছিন্নতা ও মানসিক সংকটের প্রেক্ষাপটে নতুন করে অনুধাবন এবং বিশ্লেষণ করা।
উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল উকিল মুন্সির একটি গবেষণাভিত্তিক প্রতিকৃতি উন্মোচন। লোকসংস্কৃতির এই মহান সাধকের কোনো আলোকচিত্র বা ভিজ্যুয়াল রেকর্ড নেই। ফলে তাঁর একটি বিশ্বাসযোগ্য অবয়ব তৈরি করা ছিল অত্যন্ত দুরূহ। কুন ক্রিয়েটিভ স্টুডিওর দৃশ্যশিল্পীদের একটি বিশেষ টিম নৃবিজ্ঞান, ফরেনসিক ও ভিজ্যুয়াল এথনোগ্রাফির মাঝামাঝি একটি মাল্টি-সোর্স রিকনস্ট্রাকশন পদ্ধতি গ্রহণ করে এই প্রতিকৃতি নির্মাণ করেছেন।
প্রতিকৃতিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন উকিল মুন্সির পৌত্র কুলকুল আহমেদ। প্রতিকৃতি উন্মোচনের পাশাপাশি এর নির্মাণপ্রক্রিয়ার নানা ধাপ নিয়ে অনার্য মুর্শিদ নির্মিত ‘একতারার ইমাম’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গানের আসর ও সেমিনার। সাজানো হয়েছিল সুনির্দিষ্ট থিমেটিক জার্নির ওপর ভিত্তি করে। যান্ত্রিক সভ্যতার এই যুগে মানুষ যখন ক্রমেই একা ও বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন এই বিরহের ঐতিহ্যকে সমকালীন প্রেক্ষাপটে পুনর্পাঠ করা কেন জরুরি, তা নিয়ে বিশিষ্ট গবেষক, চলচ্চিত্র নির্মাতা ও চিন্তাবিদগণ আলোচনায় অংশ নেন।
কুন ক্রিয়েটিভ স্টুডিও জানায়, উকিল মুন্সির গান কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, বরং তা মানুষের ভেতরের শূন্যতা ও বিচ্ছিন্নতাকে উপশম করার এক গভীর দর্শন। আগামীতেও এই ধরনের তাত্ত্বিক ও গবেষণামূলক সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে