দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য, অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ গতকাল রাত ৮টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁর চিকিৎসা চলছে। আমরা সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।’
১৯৬৭ সালে সৌরভ আউয়াল পরিচালিত ‘অপরিচিত’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক হয় আব্দুল আজিজের। তবে তিনি সিনেমায় নিয়মিত হন ১৯৭৫ সাল থেকে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে। এরপর ‘সোনা বউ’, ‘হাজার বছর ধরে’, ‘আরশীনগর’, ‘রূপনগর’, ‘মাটির কসম’, ‘দিপু নম্বর টু’, ‘রাবেয়া’সহ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আব্দুল আজিজ বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের সিরিয়াল ‘জুঁই জোনাকী’ ও ‘হিরামন’-এর মাধ্যমে তাঁর দর্শকপ্রিয়তা বাড়ে। টেলিভিশনে সব মিলিয়ে ছয় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া রেডিও নাটকেও তিনি অনেক খ্যাতি লাভ করেন। এখন পর্যন্ত রেডিওতে প্রায় ১ হাজার ৬০০ নাটকে কাজ করেছেন তিনি।
আব্দুল আজিজের সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে