ভাইরালের নেশা বড় কঠিন নেশা! এই অনলাইনের জমানায় এসে যে যেভাবে পারছে মেতেছে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। যে কোনোভাবেই হোক আসতে হবে আলোচনায়। তবে একবার ভাইরাল হয়ে গেলে শুধু যে পরিচিতিই বাড়ে তা তো নয়। সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে অনেক। নির্মাতা সেরনিয়াবাত শাওন নতুন যে নাটক বানিয়েছেন, তাতে আছে ভাইরাল হওয়ার এই নেতিবাচক পরিস্থিতির কথা।
নাটকের নাম ‘আমার কী দোষ’। সেরনিয়াবাত শাওনের সঙ্গে যৌথভাবে এ নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাসেল আজম। অভিনয় করেছেন সাফা কবির, খায়রুল বাসার, এলিনা শাম্মী, আশুতোষ সুজন প্রমুখ।
ভাইরাল প্রবণতা ছাড়াও ‘আমার কী দোষ’ নাটকে দেখানো হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শহরের বাসে, ভীড়ে, ফুটপাতে, ওভারব্রিজে প্রায়ই নারীদেরকে হেনস্থার ঘটনার কথা শোনা যায়। একশ্রেণীর বিকৃত মানসিকতার লোক সুযোগ বুঝে নারীদেরকে বিরক্ত করে। গোপনে টাচ করে পালিয়ে যায়।
ঠিক এমন এক পরিস্থিতিতে পড়ে ‘আমার কী দোষ’ গল্পের নায়িকা অবন্তি (সাফা কবির করেছেন এ চরিত্র)। এক যুবক ইচ্ছাকৃতভাবে টাচ করলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে সে। যুবকটি ক্রমাগত অস্বীকার করতে থাকে। স্বাভাবিকভাবেই উৎসুক মানুষের ভিড় জমে যায়।
দূর থেকে এই জটলা দেখে কৌতুহলী হয় রাফি (এ চরিত্র করেছেন খায়রুল বাসার)। সেও আগ্রহ নিয়ে দেখতে থাকে অবন্তির ঘটনা। অনেকেই ভিডিও করে। সে সব ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশের নামকরা এক ইউটিউবার অবন্তির ভাইরাল ভিডিওকে উপজীব্য করে কনটেন্ট বানায়। তার কনটেন্টের বিষয় ঘটনার সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা। এই ফাঁদে পড়ে যায় গল্পের নায়ক রাফি।
নির্মাতা সেরনিয়াবাত শাওন জানিয়েছেন, দীপ্ত টিভিতে ঈদের চতুর্থ দিন রাত ১১টায় দেখা যাবে ‘আমার কী দোষ’ নাটকটি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে