শিহাব শাহীনের একটি নাটকে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি গেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এবার তাঁর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। এনএইচটি মিউজিক বক্স সিজনের ওয়ানে মম গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানটি।
রবীন্দ্রসংগীতটি নতুন করে সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। গত এপ্রিলে গানটিতে কণ্ঠ দিয়েছেন মম। নির্মিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন ভিডিও। গত মাসে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর হয়নি। অবশেষে আগামী সপ্তাহে এনএইচটি মিউজিক বক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে মমর গাওয়া গানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক আহমেদ রাজীব।
গান গাওয়া প্রসঙ্গে মম বলেন, ‘সবাই আমাকে চেনে অভিনয়শিল্পী হিসেবে। এবার দর্শকের সামনে গান নিয়ে আসছি। গান গাওয়া আমার জন্য ভীষণ কষ্টের কাজ। চেষ্টা করেছি কষ্টসাধ্য এই কাজটি করার। আমার চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেটা বলবে দর্শক। যাঁর জন্য এটা হয়েছে, তিনি হলেন আহমেদ রাজীব।’
সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘এক আড্ডায় মমর কণ্ঠে তোমার খোলা হাওয়ায় গানটি শোনার পর খুব ভালো লাগে। এরপর মমকে গানটি রেকর্ড করার কথা বলি। পেশাদার শিল্পী না হলেও সে খুব ভালো গেয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
এনএইচটি মিউজিক বক্স সিজন ওয়ানে থাকছে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গান। মমর রবীন্দ্রসংগীতটি ছাড়া বাকি সব গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছয়টি গান। সর্বশেষ প্রকাশিত ‘আমি ভুল করে যাব’ শিরোনামের গানটি গেয়েছেন শফিক তুহিন।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে