কয়েকদিন ধরেই খবরের শিরোনামে সাদিয়া আয়মান। গত সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মিথ্যে ভূতের ভয় দেখিয়ে সমালোচিত হন। সেই রেশ না কাটতেই সাদিয়া এবার আলোচনায় এসেছেন এক নির্মাতাকে জড়িয়ে। গুঞ্জন ছড়িয়েছে, পরিচালক রেদওয়ান রনির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী।
গত ২০ অক্টোবর ছিল রেদওয়ান রনির জন্মদিন। দিনটি উদ্যাপনের জন্য একত্র হয়েছিলেন তাঁর সহকর্মীরা। গত শুক্রবার রাতে সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন রনি। প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে রনির সঙ্গে দেখা যায় সাদিয়াকে। একটি ছবিতে দেখা যায়, হোয়াইট বোর্ডে টাঙানো রনির ছবিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সহকর্মীরা নানা কথা লিখেছে। সেখানে রনির উদ্দেশে সাদিয়া ইংরেজিতে যে বাক্য লেখেন, তার বঙ্গানুবাদ এমন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’
ক্যাপশনে রনি লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের এত ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য। আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ।’
রনির এই পোস্টে ‘প্রিয়তমা’ শব্দটি নিয়ে শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা। রনির সঙ্গে সম্পর্ক নিয়ে গণমাধ্যমে সাদিয়ার বক্তব্য গুঞ্জন আরও উসকে দিয়েছে। প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও সাদিয়া বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কী আর করার আছে!’
এর আগে অভিনেতা খায়রুল বাসারের সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সাদিয়ার। তবে দুজনেই জানিয়েছিলেন তাঁরা ভালো বন্ধু। রনির সঙ্গে সম্পর্ক শেষ পর্যন্ত কোনদিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।
১ ঘণ্টা আগে
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
১১ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
১১ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২১ ঘণ্টা আগে