মুক্তি পাচ্ছে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের নাটক ‘রূপকথা’। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব এই কাজটির জন্য নিজের সর্বোচ্চ পরিশ্রম করেছেন বলে জানান। অভিনেতা আশা করেন, এটি তাঁর ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে।
তৌসিফ মাহবুব বলেন, ‘এবার ঈদে যে কয়েকটা কাজ করেছি সেগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, এর মধ্যে একটা নাটক তো এখনও ট্রেন্ডিংয়ে। কিন্তু ‘‘রূপকথা’’ কাজটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। ‘‘অল টাইম দৌড়ের ওপর’’ এর পর আর কোনো কাজ নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম না, এমনকি এতটা পরিশ্রমও করিনি। টানা ১৩ দিন শুট করেছি। এমনও হয়েছে কাজটা ভালো করার জন্য তিন দিন আগেই আমি লোকেশনে চলে গিয়েছিলাম যেন কোন কমতি না হয়।’
অভিনেতা আরও বলেন, ‘কাজটা ভালো করতে যতটুকু অ্যাফোর্ট দেওয়া প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছি। এমনকি, ১৩ দিন শুট করলেও সাধারণত রেগুলার নাটকের জন্য যে পারিশ্রমিক নেই তার চেয়েও কম পারিশ্রমিক নিয়েছি। চেয়েছি আমার পারিশ্রমিকের ওই বাজেটটাও যেন মূল কাজে ব্যবহার হয়। চেষ্টার কমতি রাখিনি। অনেক আশাবাদী আমি, বাকিটা দর্শক দেখার পরই বলুক।’
গল্পের রূপকথার মতো প্রেম এখন আর পর্দায় দেখা না গেলেও ঠিক সেরকম প্রেমের গল্পেই নির্মিত হয়েছে ‘রূপকথা’। এতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।

ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
২ মিনিট আগে
একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাঁদের সঙ্গে আছে একটি বিড়াল, লাভ সিটারের গল্পে যার আছে....
৫ মিনিট আগে
ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কনটেন্ট বানিয়েছে এয়ারটেল। দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
৮ মিনিট আগে
ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১ দিন আগে