গঠিত হলো আমেরিকায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি পার্টি হলে প্রযোজকবৃন্দের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আমেরিকান বাংলাদেশি প্রযোজকদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের মান উন্নয়ন, আর্থিক ও আইনি সহায়তা, প্রশিক্ষণ কর্মশালা ও বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের উদ্দেশ্যে গঠন করা হয় আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। উপস্থিত সব প্রযোজকের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যাঁরা সংগঠনের প্রাথমিক সব গঠন প্রক্রিয়া সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবে।
সভায় সবার ভোটে অলিভ আহমেদকে আহ্বায়ক, লিটু আনামকে কোষাধ্যক্ষ এবং তরিকুল ইসলাম মিঠুকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন পরিচালক ও প্রযোজক রনি ভৌমিক, প্রযোজক ও অভিনেত্রী নোভা ফিরোজ, প্রযোজক ও অভিনেতা কাজী মারুফ, এমা শহীদুল্লাহ, আকাশ রহমান, এশা রহমান, হোসেন শাহরিয়ার তৈমুর, নজরুল ইসলাম রাসেল, জান্নাতুল ফেরদৌস টুম্পা, আনিসুর রহমান মিলন ও সৈয়দ ইরফান উল্লাহ।
সভায় সিদ্ধান্ত হয়, শুধু বাংলাদেশি বংশোদ্ভূত বৈধ আমেরিকান নাগরিক প্রযোজক যারে মুভি থিয়েটার, টেলিভিশন, ওটিটি এবং স্বনামধন্য ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম প্রযোজনা করেছেন এবং ইতিমধ্যেই যাদের কোনো প্রডাকশন উল্লিখিত কোনো মাধ্যমে প্রচারিত হয়েছে, শুধু তাঁরাই এই সংগঠনের সদস্যপদ লাভ করতে পারবেন।
সভায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক অলিভ আহমেদ সব প্রবাসী প্রযোজকের একই ছাতার নিচে থেকে পরস্পরের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা ও প্রযোজক কাজী মারুফ বলেন, ‘এত দিন আমরা বিচ্ছিন্নভাবে কাজ করেছি। এবিপিএ বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে কাজ করবে এবং নর্থ আমেরিকায় হবে আমাদের চলচ্চিত্রের নতুন ইন্ডাস্ট্রি।’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১০ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
১০ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
১০ ঘণ্টা আগে