এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’
গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু।
নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’
‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।

আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
১০ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
১৭ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
১৭ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
১৭ ঘণ্টা আগে